সর্বকালীন রেকর্ড গড়ে গত ২৪ ঘন্টায় বাংলায় ১৬২ জনের মৃত্যু, সংক্রমণ আটকে ১৯ হাজারেই
মৃত্যুর হারে শীর্ষে পৌঁছে গেল বাংলা। গতকালকের পর শুক্রবারও করোনায় নতুন করে রেকর্ড মৃত্যু হল পশ্চিমবঙ্গে। গত ২৪ ঘণ্টায় কোভিডের কারণে ১৬২ জনের মৃত্যু হয়েছে।
মৃতের সংখ্যায় প্রত্যেক দিন রেকর্ড ভাঙছে বাংলা। আজও তার ব্যতিক্রম নয়। গত ২৪ ঘণ্টায় বাংলায় মৃত্যু হয়েছে ১৬২ জনের। করোনা অতিমারীর শুরু থেকে এত বেশি মৃত্যু আগে আগে কখনও হয়নি বাংলায়।

তবে সংক্রমণ ১৯ হাজারের আশেপাশেই রয়েছে। বৃহস্পতিবারের পর শুক্রবারও করোনায় মৃত্যুর নয়া রেকর্ড তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। গত ২৪ ঘণ্টায় করোন আক্রান্ত হয়ে ১৬২ জনের মৃত্যু হয়েছে। গত দেড় বছরে এই মৃত্যুর সংখ্যা সর্বাধিক।
বৃহস্পতিবার আক্রান্তের তুলনায় অবশ্য সুস্থহার হার বেশি, যে পরিসংখ্যান একটু হলেও আশার আলো জোগাচ্ছে। তবে এ দিন নতুন করে বেড়েছে আক্রান্তের সংখ্যা। বর্তমানে এ রাজ্যে সক্রমণের হার ২৬ শতাংশের বেশি।
শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতর থেকে প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৯১ জন। গত কাল যেখানে আক্রান্তের সংখ্যা ছিল ১৯ হাজার ৬। গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ১৮ হাজার ৯১০ জন।
এর ফলে রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ৩১ হাজার ৫১০ জন। বর্তমানে সুস্থতার হার ৮৭.৯৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৭০ হাজার ৬৩৮ টি নমুনা পরীক্ষা হয়েছে। গত কয়েকদিন নমুনা পরীক্ষার সংখ্যা ছিল এর থেকে কম ছিল। সেই তুলনায় টেস্টের পরিমান বেড়েছে।
সব জেলার মধ্যে সংক্রমণের হারে এখনও শীর্ষেই রয়েছে উত্তর ২৪ পরগনা। তবে কলকাতায় সক্রমণের হার কিছুটা নিম্নমুখী। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ৩,৪৬১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যা গত কয়েকদিন ৪ হাজারের আশেপাশে ছিল। শহরেই মৃত্যু হয়েছে ৩৬ জনের।












Click it and Unblock the Notifications