সপ্তম পে কমিশন চালুর ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, খুশির হাসি রাজ্য সরকারি কর্মীদের মুখে

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যে সপ্তম পে কমিশন কার্যকরের সিদ্ধান্ত নিলেন। সোমবার রাজ্য মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকের পর এই ঘোষণা করেন মন্ত্রী অগ্নিমিত্রা পল। তিনি জানান, মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে আলোচনা না হলেও, বিষয়টি সরকারের অ্যাজেন্ডায় রয়েছে। এই পদক্ষেপ সরকারি কর্মীদের মধ্যে আশার সঞ্চার করেছে।

নির্বাচনের আগে থেকে রাজ্য সরকারি কর্মীরা বকেয়া ডিএ নিয়ে অসন্তোষে ভুগছিলেন। এই প্রেক্ষাপটে, নির্বাচনী প্রচারে বিজেপি নেতৃত্ব ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যে সপ্তম পে কমিশন কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছিল। গত ৪ মে ভোটের ফল প্রকাশের পর প্রথমবার বিজেপি বাংলায় ক্ষমতায় এসেছে।

৯ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহের উপস্থিতিতে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। দায়িত্ব গ্রহণের মাত্র দশ দিনের মধ্যে দ্বিতীয় মন্ত্রিসভা বৈঠকে সপ্তম পে কমিশনের প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দিয়ে তিনি দ্রুত প্রতিশ্রুতি পূরণের দৃষ্টান্ত স্থাপন করলেন।

সাধারণত প্রতি ১০ বছর অন্তর কেন্দ্র ও রাজ্য পে কমিশন গঠন করে। রাজ্যে ষষ্ঠ পে কমিশনের মেয়াদ ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হবে। সপ্তম পে কমিশন কার্যকরের সিদ্ধান্তে এখন বেতন বৃদ্ধির অঙ্ক নিয়ে জল্পনা চলছে। পে কমিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল 'ফিটমেন্ট ফ্যাক্টর' নির্ধারণ, যা কর্মীদের আর্থিক ভাগ্য পরিবর্তনে মূল ভূমিকা রাখবে।

বিশেষজ্ঞদের পূর্বাভাস অনুযায়ী, কেন্দ্র ও রাজ্যের সামঞ্জস্য রেখে ফিটমেন্ট ফ্যাক্টর ২.৯১ থেকে ৩.১৫-এর মধ্যে থাকতে পারে। এর ফলে, বর্তমান বেতনের অনেকটা বাড়বে টাকা। যা হলে মুখের হাসি চওড়া হবে সরকারি কর্মচারীদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+