West Bengal CM: "আমি যখন দুর্গা পুজো করি, কালী পুজো করি...', ফুরফুরা শরিফে ইফতার নিয়ে বিরোধীদের জবাব মমতার
West Bengal CM: 'বাংলার মাটি সম্প্রীতির মাটি', একযুগ পর ফুরফুরা শরিফে পা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পিরাজাদাদের সঙ্গে যোগ দিলেন বিশেষ ইফতারে। বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে মুখ্যমন্ত্রীর ফুরফুরা সফর ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। যদিও সমস্ত বিতর্ক উড়িয়েই এদিন মমতা বলেন, 'বাংলার মাটি সম্প্রীতির মাটি, আমি দোলেও শুভেচ্ছা জানাই, ইফতারেই যোগ দিই'। শুধু তাই নয়, 'আমি যখন দুর্গা পুজো করি, কালী পুজো করি তখন কেউ প্রশ্ন তোলে না বলেও এদিন মন্তব্য মমতা মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) ।
আর এহেন মন্তব্য খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। যদিও মুখ্যমন্ত্রীর (West Bengal CM) এহেন সফরের আগেই বিস্ফোরক দাবি করেছেন পীরজাদা তহা সিদ্দিকী। আমন্ত্রণ পত্র নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এমনকী রাজ্য সরকারের কাজ নিয়েও প্রশ্ন তুলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিলেও সেভাবে কাজ হচ্ছে না বলেও দাবি তহার।

এদিন মমতা বলেন, ফুরফুরা শরিফে আসা আমার কাছে নতুন নয়। আগেও আমি বহুবার এসেছি। কিন্তু এখন অনেক কথা বলা হচ্ছে। এটা কী ভোটের সমীকরন? কার্যত এভাবেই এদিন বিরোধীদের জবাব দিয়ে মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, রীতিমত বিরক্তি প্রকাশ করতেও দেখা যায়।
তিনি বলেন, "আমি যখন দুর্গা পুজো করি, কালী পুজো করি তখন তো কেউ এই প্রশ্ন তোলেন না। এমনকী কাশী বিশ্বনাথে গেলেও প্রশ্ন তোলা হয় না। তাহলে ইফতারে যোগ দিলে প্রশ্ন উঠছে কেন?" মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, আমি যেমন খ্রীশ্চানদের অনুষ্ঠানে যায় তেমনই ঈদ মুবারকেরও যায়। দোল এবং হোলিতেও শুভেচ্ছা জানাউ। বাংলার মাটি সম্প্রীতির মাটি।
বলে রাখা প্রয়োজন, বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগেই মুখ্যমন্ত্রীর ফুরফুরা শরিফ সফর ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। সংখ্যালঘু মন পেতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন সফর বলেও দাবি বিজেপির। মাঝে সংখ্যালঘুদের ভুলে গিয়েছিলেন ২০১৬ সালেও গিয়েছিলেন, ২৬ এ ভোট আছে আবার সেজন্য যাচ্ছেন বলেও কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী।
বিশেষ করে গত কয়েকদিন আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকির সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরপরেই ফুরফুরা শরিফে তাঁর যাওয়া খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে এদিন জানা যাচ্ছে পিরজাদাদের সঙ্গে বৈঠকে একাধিক সিদ্ধান্ত প্রশাসনিক প্রধান নিয়েছেন বলে খবর।












Click it and Unblock the Notifications