West Bengal Budget 2025: ৬ না ৩! কত শতাংশ DA ঘোষণা? বাংলার নজর আজ মমতা সরকারের বাজেটে

West Bengal Budget 2025: বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। শাসকদল তৃণমূলের কাছে বড় পরীক্ষা। তার আগে আজ বুধবার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিকেল চারটের সময় পেশ হবে এই বাজেট। তাৎপর্যপূর্ণ ভাবে এটাই তৃতীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শেষ বাজেট।

ফলে এবারের বাজেটের (West Bengal Budget 2025) দিকে গোটা বাংলার নজর রয়েছে। বিশেষ করে ডিএ থেকে লক্ষ্মীর ভাণ্ডারে বিশেষ কোনও ঘোষণা হয় কিনা সেদিকেই নজর সবার। এছাড়াও মহিলা সুরক্ষা এবং ক্ষমতায়নের বিষয়ে কি ঘোষণা হয় সেদিকেই নজর সবার।

West Bengal Budget 2025

West Bengal Budget 2025: ৬ শতাংশ পর্যন্ত ডিএ ঘোষণার সম্ভাবনা

ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে রয়েছে ক্ষোভ। গত কয়েক বছরে ডিএ'র দাবিতে একাধিকবার কর্মবিরতি আবার কখনও ধর্মঘটের পথে হেঁটেছেন রাজ্য সরকারি কর্মীরা। কিন্তু বকেয়া মেটায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঃরকার। উল্টে কেন্দ্রের সঙ্গে ক্রমশ বৃদ্ধি পেয়েছে ডিএ'র ফারাক।

এই অবস্থায় এবার অনেকটাই ডিএ ঘোষণা বাজেটে হতে পারে বলে শোনা যাচ্ছে। এক সংবাদমাধ্যমের দাবি, এবার ৬ শতাংশ ডিএ ঘোষণার সম্ভাবনা রয়েছে। যদিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, মাত্র তিন শতাংশ ডিএ ঘোষণা হতে পারে।

West Bengal Budget 2025: বিশেষ গুরুত্ব লক্ষ্মীর ভাণ্ডারে

বিধানসভা ভোটের দিকে তাকিয়ে এবার বিশেষ গুরুত্ব লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধুর মতো একাধিক প্রকল্প পেতে পারে। শুধু তাই নয়, রাজ্য সরকার ভাতা বৃদ্ধির পথে হাঁটতে পারে বলেও জোর জল্পনা যদিও এই বিষয়ে সরকারি ভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে এবার বাজেটে বিশেষভাবে পরিকাঠামো উন্নয়নে জোর দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। স্বাস্থ্য, শিক্ষার পাশাপাশি এরাজ্যে বিনিয়োগ টানতে শিল্প সংক্রান্ত পরিকাঠামো ঢেলে সাজানো কথা থাকতে পারে। পাশাপাশি কিছু ক্ষেত্রে সাধারণ মানুষের কথা ভেবে করে বিশেষ ছাড় দিতে পারে।

West Bengal Budget 2025: দুপুরে মন্ত্রিসভার বৈঠক

জানা যাচ্ছে বাজেট পেশের আগে দুপুর সাড়ে তিনটেয় বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে মন্ত্রিসভার বৈঠক হবে। নবান্নের তরফে দুটি মন্ত্রিসভার বৈঠক হবে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। দুটি বৈঠক কেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। দ্বিতীয়টি বলা হচ্ছে বিশেষ মন্ত্রিসভার বৈঠক। এই বৈঠকের পরেই চারটে থেকে বঙ্গ বিধানসভায় এই বাজেট পেশ করবেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+