Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শীঘ্রই বেরোবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট! কীভাবে ডাউনলোড করবেন

জীবনের সবথেকে বড় পরীক্ষা মাধ্যমিক, তারপরেই উচ্চমাধ্যমিক। এই পরীক্ষার রেজাল্ট জানার জন্য একপ্রকার মুখিয়ে থাকেন পড়ুয়ারা। চলতি বছরের পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে তা নিয়ে উদগ্রীব হয়ে রয়েছেন পড়ুয়ারা। তবে এবার অপেক্ষা শেষ হবার পালা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল খুব দ্রুতই প্রকাশিত হবে বলে জানা গিয়েছে। পড়ুয়ারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে রেজাল্ট জানতে পারবেন।

মাধ্যমিকের রেজাল্ট দেখতে হলে আপনি এই ওয়েবসাইট ফলো করুন- wbbse.wb.gov.inwbresults.nic.in

result


উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখতে হলে আপনি এই ওয়েবসাইট ফলো করুন wbchse.wb.gov.in আর রেজাল্ট দেখার জন্য পড়ুয়াদের এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর ও পাসওয়ার্ড লিখতে হবে। তারপরেই তারা তাঁদের রেজাল্ট দেখতে পাবেন। আর তা ডাউনলোডও করতে পারবেন।

২০২৪ সালে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়েছিল ৮ মে, মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিল ২ মে। গত বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারি মাসের ২ তারিখ থেকে শুরু হয়ে ২৯ তারিখ পর্যন্ত চলেছিল। তবে আশা করা যাচ্ছে এই বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট মে মাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহের মধ্যে বেরোতে পারে। যদিও এই বিষয়ে এখনও পশ্চিমবঙ্গ বোর্ডের তরফে আনুষ্ঠানিকভাবে কোনও কিছুই জানানো হয়নি।


কীভাবে রেজাল্ট করবেন পড়ুয়ারা

  • উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশের পর প্রথমে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট wbchse.wb.gov.in-এ যেতে হবে।
  • আর মাধ্যমিক পড়ুয়ারা রেজাল্ট দেখতে প্রথমে wbbse.wb.gov.in ওয়েবসাইটে যান।
  • তারপর আপনি রেজাল্ট লেখা জায়গায় যান। আর সেখানে ক্লিক করুন।
  • তারপর আপনার কাছে একটি নতুন উইন্ডো খুলে যাবে।
  • চতুর্থধাপে আপনি মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিকের যে রেজাল্ট দেখবেন, সেটি আপনি লগইন করুন।
  • তারপর আপনি সেখানে গিয়ে রোল নম্বর দিন, নিজের জন্ম তারিখ লিখুন। তারপর সাবমিট করুন।
  • তারপর আপনি আপনার রেজাল্ট স্ক্রিনে দেখতে পাবেন।
  • তারপর আপনি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিন।

গত বছর পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন নয় লক্ষ ২৩ হাজার ১৩জন, যার মধ্যে ছাত্রের সংখ্যা ছিল ৪ লক্ষ, ৫ হাজার ৯৯৪ হাজার, ছাত্রীর সংখ্যা ছিল ৫,১৭০,১৯ জন । মোট পাস করেছেন ৮৬.৩১ শতাংশ শিক্ষার্থী। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২৪ সালে ৭৫৫,৩২৪ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন, যার মধ্যে ৯০ শতাংশ পড়ুয়াই পাস করেছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+