২৯৪ আসনেই প্রার্থী ঘোষণা করল কংগ্রেস, শ্রীরামপুরে লড়ছেন শুভঙ্কর সরকার
কংগ্রেস আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য তাদের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে দিল। গত রবিবার ২৮৪টি আসনে প্রার্থীর নাম ঘোষণার পর এদিন বুধবার বাকি ১০টি আসনের তালিকাও প্রকাশ করা হল। ফলে মোট ২৯৪টি আসনে প্রার্থী চূড়ান্ত হল।
বুধবার ঘোষিত ১০টি আসনের মধ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার শ্রীরামপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি ২০২১ সালেও এই আসন থেকে লড়েছিলেন। আলিপুরদুয়ারে মৃন্ময় সরকার, ইসলামপুরে গুড্ডি রিয়াজ, গাজোলে প্রেম চৌধুরি এবং ফরাক্কায় মহম্মদ মহতাব শেখকে প্রার্থী করা হয়েছে।

বাকি প্রার্থীরা হলেন সাগরদিঘিতে মনোজ চক্রবর্তী, বেলডাঙ্গার মহম্মদ সাহারুদ্দিন শেখ, বাদুরিয়ার কাজি আবদুর রহিম, অশোকনগরে তৃণমূলের নারায়ণ গোস্বামীর বিরুদ্ধে অংশুমান রায় এবং পটাশপুর থেকে প্রণব কুমার মহাপাত্র।
এর আগে প্রকাশিত ২৮৪ আসনের উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বহরমপুরে অধীর চৌধুরি, মালদহের মালতীপুর কেন্দ্র থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম বেনজির নূর, উত্তর দিনাজপুরের চাকুলিয়া থেকে ফের প্রার্থী আলি ইমরান রামজ ওরফে ভিক্টর এবং বালিগঞ্জ থেকে প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্রের পুত্র রোহন মিত্র।
এবার কংগ্রেস রাজ্যে এককভাবে লড়ছে এবং ২০১৬-২০২১ সালের অনেক বিধায়ক এবারও টিকিট পেয়েছেন। নির্বাচন দুটি দফায় ২৩ ও ২৯ এপ্রিল যথাক্রমে ১৫২ ও ১৪২টি আসনে হবে। ফল ঘোষণা আগামী ৪ মে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মালদহের ঘটনায় তদন্ত করবে এনআইএ, সুপ্রিম কোর্টের নির্দেশের পরই চিঠি নির্বাচন কমিশনের -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
নির্ভয়ে ভোট দিয়ে তৃণমূলকে বঙ্গোপসাগরে বিসর্জন দিন, ভবানীপুর থেকে বাংলার ভোটারদের বার্তা অমিত শাহের -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ











Click it and Unblock the Notifications