'কবজি কাটবেন বলেছিলেন, আজ এখানে চা খেলাম', মদনগড় কামারহাটিতে পা রেখে বার্তা অর্জুনের

মদন মিত্রকে 'কবজি কাটা' মন্তব্যে খোঁচা অর্জুনের! কামারহাটির মাটিতে পা রেখে কী বললেন বিজেপি সাংসদ

কয়েকদিন আগে পুরুলিয়ার সভায় মদন মিত্র বলেছিলেন, তিনি চেয়েছিলেন নন্দীগ্রাম থেকে তিনি নিজে দাঁড়ান আর কামারহাটি থেকে দাঁড়াক শুভেন্দু অধিকারী। এই প্রসঙ্গে, পুরুলিয়াকে ' মিরজাপুর' হতে দেবেন না বলেও বার্তা দেন তিনি। আর ঠিক তার আগের সভাতে মদন মিত্র চ্যালেঞ্জ জানিয়েছিলেন বিটি রোডে আসলে কবজি কাটার। তার পাল্টা তোপ দিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং।

পাঞ্জা কাটা থেকে কবজি কাটা মন্তব্য ও মদন মিত্র

পাঞ্জা কাটা থেকে কবজি কাটা মন্তব্য ও মদন মিত্র

ভোটের আগে একাধিক সভা থেকে পারদ চড়াচ্ছেন মদন মিত্র। তিনি এক সভা থেকে চ্যালেঞ্জ ছুঁড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রামে জেতা প্রসঙ্গে মন্তব্য করেন। তিনি বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে ১ লাখ ভোটে না জিতলে মদন মিত্র নিজের হাতের পাঞ্জা কেটে নেবেন। এছাড়াও চ্যালেঞ্জের সুরে 'কবজি কাটা' মন্তব্যের জেরেও মদন মিত্র খবরে আসেন।

অর্জুনের খোঁচা

অর্জুনের খোঁচা

'দুইদিন আগে তৃণমূলের একজন ক্রাইসিস ম্যানেজমেন্ট লিডার বলেছিলেন, বিটি রোড, কামারহাটিতে আসলে আমার কবজি কেটে নেবেন। আজ এখানে চা খেলাম।' এই বক্তব্য দিয়ে এদিন কামারহাটিতে চা চক্রে যোগদান করেন ব্যারাকপুরের বিজেপি নেতা তথা সাংসদ অর্জুন সিং।

'মদন মিত্রকে বলব এখানে আসতে'

'মদন মিত্রকে বলব এখানে আসতে'

' ঘণ্টা খানেক বসলাম, মদন মিত্রকে বলব এখানে আসতে। আমার হাত ও গলা কাটতে', এদিন মদনের চ্যালেঞ্জের প্রেক্ষিতে এই ভাবেই জবাব দেন অর্জুন সিং। প্রসঙ্গত, ২০১৬ সালে কামারহাটিতে হেরে যান মদন মিত্র। এরপর ২০১৯ সালে বিধানসভার উপনির্বাচনে অর্জুন সিংয়ের ছেলের কাছে হেরে যান তিনি। এরপর একুশে কার্যত আক্রমণাত্মক ভূমিকায় মদন মিত্র।

পাল্টা মদনের বাক্যবাণ

পাল্টা মদনের বাক্যবাণ

অর্জুন সিংকে টার্গেট করে এরপরই মদন মিত্র বলেন, ' উনি যদি রাজনৈতিক গলা কাটার কথা বলেন, তাহলে আমি রাজনৈতিকভাবে পুরো শরীর কেটে দেব।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+