সিবিআই-এর পদক্ষেপে ক্ষুব্ধ বিধানসভার স্পিকার, বিধানসভার তরফে পাল্টা পদক্ষেপের পদ্ধতি নিয়ে জল্পনা

সিবিআই-এর পদক্ষেপে ক্ষুব্ধ বিধানসভার স্পিকার, বিধানসভার তরফে পাল্টা পদক্ষেপ প্রকার নিয়ে জল্পনা

স্পিকারের অনুমতি না নিয়ে সিবিআই (cbi) বিধানসভার সদস্য (mla) ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্রকে গ্রেফতার করেছে। যা নিয়ে ক্ষুব্ধ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (biman banerjee)। এবার এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে বিধানসভার সচিবালয়। তবে এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও কিছু হয়নি।

সোমবার সকালে গ্রেফতার ৪ নেতা

সোমবার সকালে গ্রেফতার ৪ নেতা

সোমবার বর্তমানে বিধানসভার সদস্য ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং প্রাক্তন সদস্য শোভন চট্টোপাধ্যায়কে প্রথমে বাড়ি থেকে তুলে নিজাম প্যালেসে নিয়ে যায়। তারপর তাঁদের গ্রেফতার করা হয়। নিয়ম অনুযায়ী, বিধানসভার সদস্যদের গ্রেফতারের আগে কিংবা তাঁদের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ নেওয়ার আগে বিধানসভা স্পিকারের অনুমতি নেওয়া কথা। এক্ষেত্রে শোভন চট্টোপাধ্যায় বর্তমানে বিধানসভার সদস্য না হলেও, যেসময় এই ঘটনা ঘটেছিল, সেই সময় তিনি বিধানসভা সদস্য ছিলেন।

জানানো হয়েছে পরে

জানানো হয়েছে পরে

সোমবার গ্রেফতারের খবর পাওয়া পরেই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, এই গ্রেফতারি নিয়ে তাঁর কিংবা সচিবালয়ের কাছে কোনও তথ্য ছিল না। তবে পরবর্তী সময়ে তিনি জানিয়েছিলেন, একদিন পরে তাঁকে চিঠি লিথে পুরো বিষয়টি জানানো হয়েছিল। তবে বিষয়টি নিয়ম বিরুদ্ধ বলেই দাবি করেছেন তিনি।

বেআইনি কাজ

বেআইনি কাজ

সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিমান বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, যেভাবে ফিরহাদ হাকিম এবং সুব্রত মুখোপাধ্যায়দের গ্রেফতার করা হয়েছে, তা সম্পূর্ণ বেআইনি। বিষয়টি সম্পর্কে তাঁকে পুরোপুরি অন্ধকারে রাখা হয়েছিল বলে জানিয়েছেন তিনি। তবে প্রকাশ্যে মুখ খুলতে দেখা যায়নি বিমান বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেছিলেন, সংবাদ মাধ্যমকে তিনি এখনই কিছু জানাতে চান না।
প্রসঙ্গত উল্লেখ্য এব্যাপারে সিবিআই প্রথমে জানুয়ারি মাসে রাজ্যপালের কাছে অনুমতি চেয়েছিল। রাজ্যপাল এমাসের শুরুর দিকে সিবিআই-কে অনুমতি দেন। এব্যাপারে সিবিআইও তাদের বিবৃতিতে বলেছে, রাজ্যপালের কাছ থেকে অনুমতি নিয়েই তারা আইনি পদক্ষেপ গ্রহণ করেছে।

 চিঠি পাঠানো হতে পারে সিবিআইকে

চিঠি পাঠানো হতে পারে সিবিআইকে

তবে পরিবর্তিত পরিস্থিতিতে বিধানসভার সচিবালয়ের তরফে সিবিআইকে চিঠি পাঠানো হতে পারে বলে জানা গিয়েছে। পাশাপাশি আইনি পদক্ষেপও গ্রহণ করা হতে পারে বলে সূত্রের খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+