BJP Candidates: মানিকতলায় কল্যাণ চৌবে! বাংলার ৪ আসনে বিধানসভা উপনির্বাচনের প্রার্থী ঘোষণা বিজেপির

BJP Candidates: পশ্চিমবঙ্গের চারটি বিধানসভা আসনে উপনির্বাচন হবে। তৃণমূল কংগ্রেস আগেই প্রার্থীদের নাম ঘোষণা করেছে। আজ বিজেপির তরফে প্রার্থীদের নাম চূড়ান্ত করা হলো।

এই চারটির মধ্যে তিনটি আসনে বিজেপির প্রার্থীরা ২০২১ সালে জিতেছিলেন। কিন্তু তাঁরা পরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। লোকসভা নির্বাচনে প্রার্থী হন বিধায়ক পদে ইস্তফা দিয়ে।

BJP Candidates

মানিকতলার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে প্রয়াত হয়েছিলেন। এই আসনের ফলাফল নিয়ে মামলা দীর্ঘদিন বিচারাধীন ছিল। ফলে সাধন পাণ্ডের প্রয়াণের পরেও উপনির্বাচন করানো যাচ্ছিল না। আদালতের কড়া মনোভাবের পর কল্যাণ চৌবে মামলা প্রত্যাহার করেন।

তারপর মানিকতলায় উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে নির্বাচন কমিশন। সাধন পাণ্ডের কাছে হেরে যাওয়া কল্যাণ চৌবেকেই ফের প্রার্থী করল বিজেপি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে সাধান পাঞ্চে ২০ হাজার ২৩৮ ভোটে হারিয়েছিলেন কল্যাণকে।

সেবার সিপিআইএমের রূপা বাগচী ছিলেন তৃতীয় স্থানে, উপনির্বাচনে সিপিআইএম প্রার্থী করেছে রাজীব মজুমদারকে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন সাধান পাণ্ডের সহধর্মিণী সুপ্তি পাণ্ডে। এই বিধানসভা কেন্দ্রটি পড়ে কলকাতা উত্তরে। সাম্প্রতিক লোকসভা নির্বাচনে মানিকতলায় তৃণমূল বিজেপির চেয়ে এগিয়ে ছিল ৩,৫৭৫ ভোটে।

রানাঘাট দক্ষিণের বিধায়ক ছিলেন মুকুটমণি অধিকারী। তিনি লোকসভা নির্বাচনে রানাঘাট কেন্দ্রে হারেন। বিধানসভা উপনির্বাচনে তিনি এবার তৃণমূলের প্রার্থী হয়েছেন। বিজেপির টিকিটে লড়বেন মনোজ কুমার বিশ্বাস। লোকসভা নির্বাচনে এই বিধানসভা ক্ষেত্রে ১৮,৬৭৭ ভোটে লিড ছিল বিজেপির।

বাগদা বিধানসভা উপনির্বাচনে বিশ্বজিৎ দাসকে প্রার্থী করেনি তৃণমূল। বিশ্বজিৎ বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়েছিলেন, লোকসভা ভোটে লড়েন বনগাঁ কেন্দ্রে, বিধায়ক পদে ইস্তফা দিয়ে। হেরেও যান। বাগদায় এবার মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুরকে তৃণমূল প্রার্থী করেছে।

বাগদা বিধানসভা ক্ষেত্রে বিশ্বজিৎ লোকসভা নির্বাচনে পিছিয়ে ছিলেন ২০,৬১৪ ভোটে। এই আসনে মধুপর্ণার মূল লড়াই হবে বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাসের বিরুদ্ধে। রায়গঞ্জ কেন্দ্র থেকে লোকসভা ভোটে লড়ে হেরে গিয়েছেন কৃষ্ণ কল্যাণী। তিনি এবার বিধানসভা উপনির্বাচনে লড়বেন।

বিশ্বজিৎ, মুকুটমণির মতো কৃষ্ণও বিজেপির বিধায়ক হিসেবে ইস্তফা দিয়ে তৃণমূলের হয়ে লোকসভা ভোটে লড়েছিলেন। রায়গঞ্জ থেকে সাংসদ হয়েছেন বিজেপির কার্তিকচন্দ্র পাল। নিজের বিধানসভা ক্ষেত্রেই কৃষ্ণ পিছিয়ে ছিলেন ৪৬,৭৩৯ ভোটে।

রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী করল দলবদলু মানস কুমার ঘোষকে। তিনি গত বছর বিজেপিতে যোগ দিয়েছিলেন পঞ্চায়েত নির্বাচনের আগে। তিনি তৃণমূলের প্রাক্তন জেলা সাধারণ সম্পাদক তথা রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ছিলেন। উল্লেখ্য, সম্প্রতি রাজ্য বিজেপির কোর কমিটির বৈঠক থেকে চার আসনের জন্য ১২ জন প্রার্থীর নাম পাঠানো হয়েছিল দিল্লিতে। অবশেষে তার মধ্যে থেকে বেছে নেওয়া হলো চারজনকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+