আজ থেকেই ফের বদলাবে আবহাওয়া, ঝড় বৃষ্টির সতর্কতায় দক্ষিণবঙ্গের একাধিক জেলা

মার্চের শেষ লগ্নেও আবহাওয়ার খামখেয়ালিপনা যেন থামছেই না। কখনও প্রচণ্ড রোদ, আবার কখনও আচমকা বৃষ্টি এই ওঠানামার মধ্যেই নতুন করে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া দপ্তর। সাম্প্রতিক শুকনো আবহাওয়ার পর ফের ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে বদলের ইঙ্গিত স্পষ্ট।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার বিস্তার উত্তর ওড়িশা পর্যন্ত। এর সঙ্গে বঙ্গোপসাগর থেকে বিপুল জলীয় বাষ্প ঢোকার ফলে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। ফলে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ দুই অঞ্চলেই ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়ছে।

ইতিমধ্যেই বৃহস্পতিবার বিকেল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে, কোথাও কোথাও শিলাবৃষ্টির খবরও মিলেছে। এই পরিস্থিতি শুক্রবার থেকে আরও জোরালো হতে পারে বলে আশঙ্কা।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই আকাশ থাকবে মেঘলা, মাঝে রোদের ঝলক দেখা গেলেও বিকেলের দিকে নামবে কালো মেঘ। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়ায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে।

অন্যদিকে বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রামে ঝড়ের দাপট আরও বেশি হতে পারে। সেখানে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তাপমাত্রায় আপাতত বড় কোনও পরিবর্তনের ইঙ্গিত নেই, তবে রবিবার পর্যন্ত দফায় দফায় বৃষ্টি চলতে পারে।

উত্তরবঙ্গেও পরিস্থিতি কম উদ্বেগজনক নয়। শুক্রবার থেকেই দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার ও রবিবারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে কমলা সতর্কতা জারি করা হয়েছে। সেখানে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২ এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে। ফলে উৎসবের মরসুমে আবহাওয়ার এই রূপ বদল সাধারণ মানুষের পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+