Weather Update: ১৪ জেলায় বজ্রবিদ্যুতের পূর্বাভাস, ভারী বৃষ্টি কোন কোন জেলায়, একনজরে বাংলার আবহাওয়া

Weather Update: সকাল থেকে কোনও সময় রোদ আবার কোনও সময় মেঘলা আকাশ। সঙ্গে রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। বৃষ্টি না হওয়ার কারণে তাপমাত্রা কিছুটা বেড়েছে। এই পরিস্থিতিতে আগামী দুই দিন উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সেই পূর্বাভাস অর্ধেক জেলায়।

আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়া একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উপকূল অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে। আগামী ৫ সেপ্টেম্বর পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে।

rain

  • উত্তরবঙ্গে আগামী সাত দিন

মঙ্গলবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবারের বাকি সময়ে আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। সঙ্গে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং ও জলপাইগুড়িতে। সঙ্গে বজ্রবিদ্যুতের পূর্বাভাস এই দুই জেলা ছাড়াও উত্তর দিনাজপুর ও মালদহ জেলায়।

  • দক্ষিণবঙ্গ আগামী সাত দিন

মঙ্গলবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই। মঙ্গলবারের বাকি সময়ে বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়।

বুধবার বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। বৃহস্পতিবার এই পরিস্থিতি তৈরি হতে পারে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়।

  • কলকাতার আবহাওয়া

মঙ্গলবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৮ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম সর্বোচ্চ তাপমাত্রা(০c) সর্বনিম্ন তাপমাত্রা(০c)
আসানসোল (৩৪) ২৬.৭ (২৫.৭)
বহরমপুর (৩৫) ২৬.৬ (২৭)
বাঁকুড়া (৩২.৮) ২৬.৪ (২৫.৯)
বর্ধমান (৩৫.২) ২৫ (২৫)
কোচবিহার (৩৫.৯) ২৭.২ (২৫.৩)
দার্জিলিং (২২.৬) ১৬.৬ (১৬.৬)
কালিম্পং (২৫.৫) ২৩ (২১.৫)
দিঘা (৩৫) ২৭ (২৬.১)
কলকাতা (৩৪.২) ২৮.৩ (২৮.২)
দমদম (৩৪.৭) ২৭.৭ (২৭.১)
কৃষ্ণনগর (৩৪) ২৭.৪ (২৭.৮)
মালদহ (৩৫.৮) ২৯ (২৮.২)
মেদিনীপুর (৩৩) ২৭.৩ (২৭.২)
পুরুলিয়া (৩৩.৩) ২৩.১ (২৩.১)
পানাগড় (৩৫.৯) ২৭.৭ (২৭.২)
শ্রীনিকেতন (৩৪.৮) ২৫ (২৪.৬)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+