West Bengal weather Update: ৩৪ ডিগ্রিতেও পৌঁছে যেতে পারে তাপমাত্রা! মার্চ পড়তেই অশনি সঙ্কেত শোনাল হাওয়া অফিস

West Bengal weather Update: মার্চ পড়তেই বাংলায় আবহাওয়ার বড় বদল হতে চলেছে। একদিকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা কথা জানাচ্ছে অন্যদিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর হাওয়া অফিস। গত কয়েকদিন ধরেই খামখেয়ালি আবহাওয়া। সকালের দিকে ঠান্ডা ঠান্ডা ভাব আবার বেলা বাড়তেই গরম।

কেন এমন অবস্থা? কী বলছে আবহাওয়াবিদরা? একনজরে দেখে নিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট। এমনকী এক নজরে জানুন কেমন থাকবে কলকাতার আবহাওয়াও (West Bengal weather Update) ?

West Bengal weather Update

West Bengal weather Update: দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা

কার্যত অশনি সঙ্কেত শোনাচ্ছে আলিপুর হাওয়া অফিস (West Bengal weather Update)। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই গরম বাড়বে বলে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। দিন এবং রাতের তাপমাত্রা দুটোই বাড়বে বলে দাবি। আগামী সপ্তাহে বিভিন্ন জেলায় তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রি পৌঁছে যেতে পারে বলেও ইঙ্গিত আবহাওয়াবিদদের। ফলে একটা গলদঘর্ম একটা পরিস্থিতির জন্য এখন থেকেই তৈরি হওয়ার কথাও বলা হচ্ছে।

আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই। আবহাওয়া শুষ্ক থাকবে। তবে উপকূল ও গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে সকালের দিকে হালকা কুয়াশা থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। বেলা বাড়ার সঙ্গে তা কেটেও যাবে।

West Bengal weather Update: এক নজরে কলকাতার তাপমাত্রা

দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাশি কলকাতা এবং শহরতলিতেও তাপমাত্রা বাড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস (West Bengal weather Update)। মার্চের শুরু থেকেই অস্বস্তিকর গরম বাড়বে বলেও পূর্বাভাস। আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৪ ডিগ্রির কাছাকাছি। তাৎপর্যপূর্ণ ভাবে শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি।

West Bengal weather Update: বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে

দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস (West Bengal weather Update)। আগামী ২৪ ঘণ্টায় এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানানো হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কোচবিহার ও উত্তর দিনাজপুরে।

একই ভাবে তুষারপাতের সম্ভাবনার কথাও উড়িয়ে দিচ্ছেন না। হাওয়া অফিসের পূর্বাভাস, দার্জিলিং ও কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা আছে। মূলত সিকিমে সিকিমে তুষারপাতের সম্ভাবনা আছে, যার প্রভাব দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় পড়তে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। অন্যদিকে বৃষ্টির ফলে উত্তরবঙ্গে শীতের আমেজ থাকবে পূর্বাভাসে জানিয়েছে হাওয়া অফিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+