West Bengal Weather Update: ১৫ ডিগ্রির নীচে নামল শহরের পারদ! শৈত্য প্রবাহের সতর্কতা দিল হাওয়া অফিস
West Bengal Weather Update: হু হু করে নামছে পারদ! একেবারে জাঁকিয়ে ঠান্ডা পড়তে চলেছে বাংলায়। ১০ ডিগ্রির নীচে পারদ নেমে যাওয়ার জোর সম্ভাবনা। এমনকী কলকাতার তাপমাত্রাও ১৫ ডিগ্রির নীচে নামতে পারে বলে পূর্বাভাসে জানালো আলিপুর হাওয়া অফিস।
একই সঙ্গে রাজ্যে শৈত্য প্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে। রবিবার পর্যন্ত বঙ্গে এমন পরিস্থিতি বজায় থাকবে বলেও জানানো হয়েছে। শুধু দক্ষিণবঙ্গে নয়, উত্তরবঙ্গেও আবহাওয়ার বড় বদল লক্ষ্য করা যাবে। একেবারে জাঁকিয়ে ঠান্ডার পূর্বাভাস। একনজরে রইল আবহাওয়ার আপডেট (West Bengal Weather Update) -

West Bengal Weather Update: কেমন থাকবে দক্ষিণের আবহাওয়া
আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের (South Bengal Weather Update) চার জেলায় শৈত্য প্রবাহের পরিস্থিতি তৈরি হবে বলে জানানো হয়েছে (West Bengal Weather Update)। সেই অনুযায়ী পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় সতর্কতা জারি করা হয়েছে।
এছাড়াও আগামীকাল রবিবার বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই পাঁচ জেলায় শৈত্য প্রবাহ চলবে বলে জানানো হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, পশ্চিমের জেলাগুলিতে আগামী ২৪ ঘন্টায় পারদ হু হু করে নামবে। এক ধাক্কায় ১০ ডিগ্রির নীচে নেমে যেতে পারে বলেও জানানো হয়েছে।
একই সঙ্গে কুয়াশার দাপট থাকবে বলেও সতর্কতা দেওয়া হয়েছে। পশ্চিম বর্ধমান বাঁকুড়া ও পুরুলিয়া সহ একাধিক জেলায় সকালের দিকে ঘন কুয়াশা থাকবে। দৃশ্যমানতা অনেকটাই কমে যাবে বলে পূর্বাভাস।
West Bengal Weather Update: তাপমাত্রা কমবে কলকাতাতেও
শহর কলকাতাতেও (Kolkata Weather Update) জমিয়ে শীতের আমেজ। ১৪ ডিগ্রির ঘরে কার্যত নেমে গিয়েছে পারদ (West Bengal Weather Update)। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, আপাতত ১৫ ডিগ্রির নিচেই কলকাতার তাপমাত্রা থাকবে। শুধু তাই নয়, জাঁকিয়ে শীতের পরিস্থিতি চলবে বলেও জানানো হয়েছে। শুধু তাই নয়, সকালের দিকে কুয়াশার চাদরে তিলোত্তমা ঢাকা পড়বে বলেও জানানো হয়েছে। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি।
West Bengal Weather Update: উত্তরবঙ্গেও জাঁকিয়ে শীত
উত্তরবঙ্গেও (North Bengal Weather Update) একেবারে জাঁকিয়ে শীতের স্পেল (West Bengal Weather Update) শুরু হয়েছে। তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে বলে অনুমান আবহাওয়া দফতরের। আগামী পাঁচ দিন তাপমাত্রার কোন পরিবর্তনের সম্ভাবনা নেই। বৃষ্টির সম্ভাবনা নেই ১৮ই ডিসেম্বর পর্যন্ত।












Click it and Unblock the Notifications