Heat Wave Alert: ৪১ ডিগ্রি ছাড়িয়ে গেল বাংলার এই জেলার তাপমাত্রা! জারি হল তাপপ্রবাহের সতর্কতা
West Bengal Heat Wave Alert: ভরা বৈশাখে তাপপ্রবাহের দানবীয় দাপট (West Bengal Weather Update) ! গরমে পুড়ছে লাল মাটির জেলা বাঁকুড়া। বুধবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস। বৃহস্পতিবার দুপুর সাড়ে এগারোটা পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড হয়েছে। তীব্র তাপপ্রবাহের কারণে দক্ষিণ বঙ্গের ছ'টি জেলার সঙ্গে 'তাপপ্রবাহের সতর্কতা' জারি হয়েছে বাঁকুড়াতেও। এমনকি, সর্বোচ্চ তাপমাত্রা আরও বাড়তে পারে বলে হাওয়া অফিস সূত্রে খবর। এই মুহূর্তে বৃষ্টির কোন সম্ভাবনা না থাকায় দহনজ্বালা যে আরও বাড়বে তা সহজেই অনুমেয়।
গত কয়েক দিনের তীব্র দাবদাহে (West Bengal Heat Wave Alert) প্রাণ ওষ্ঠাগত জেলাবাসীর, সমস্যায় নিরীহ জীবজন্তু থেকে পশুপাখি সকলেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিদিন রাস্তাঘাট প্রায় শুনশান, খুব জরুরী প্রয়োজন ছাড়া সূর্যাস্তের আগে সেভাবে কেউই বাড়ির বাইরে বেরোচ্ছেননা।

এই অবস্থায় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগী হলো বাঁকুড়া জেলা পুলিশ। এদিন রানীবাঁধ থানার পক্ষ থেকে রানীবাঁধ বাজারে জলছত্র কর্মসূচীর সূচণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাতড়ার এসডিপিও অভিষেক যাদব সহ অন্যান্যরা। চলতি গ্রীষ্মের মরশুমে পুলিশের এই উদ্যোগে খুশী পথচলতি সাধারণ মানুষ থেকে স্কুল পড়ুয়া প্রত্যেকেই।
West Bengal Heat Wave Alert: কি বলছে আলিপুর হাওয়া অফিস?
আগামী ২৪ ঘণ্টায় গরম আরও বাড়বে বলে জানিয়ে দিল আলিপুর হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় গরম বাড়বে বলে পূর্বাভাস। এর মধ্যে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম যেমন রয়েছে তেমনি বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলা ও রয়েছে। অন্যান্য জেলাগুলিতেও গরম এবং অস্বস্তিকর পরিস্থিত থাকবে। বলে জানিয়ে দেওয়া হয়েছে। তবে শনিবার কয়েকটি জেলায় স্বস্তি হতে পারে। কয়েকটি জেলায় ঝড় বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
West Bengal Heat Wave Alert: এক নজরে কলকাতার আবহাওয়া
রাতের গরম ও দিনের প্রখর তাপে শুষ্ক ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বলে পূর্বাভসে জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী আগামী শনিবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে শহর জুড়ে। আলিপুর হাওয়া অফিস অনুযায়ী আজ বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি থাকতে পারে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৩৫ থেকে ৮৮ শতাংশ।












Click it and Unblock the Notifications