Weather Update: আকাশ কালো করে বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণবঙ্গে! উত্তরবঙ্গে ফের জারি সতর্কতা
Weather Update: দুপুরের আগেই কলকাতা-সহ বিভিন্ন জেলায় আকাশ কালো করে মুষলধারায় বৃষ্টি। তবে তা কিছুক্ষণের মধ্যেই থেমে যায়। অন্যদিকে এদিন উত্তরবঙ্গের কয়েকটি জেলায় দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হলেও, আগামী কয়েকদিনের জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গের সবকটি জেলায় এখনও বর্ষার আগমন হয়নি। এদিনও আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ছাড়াও প্রতিবেশী ঝাড়খণ্ড ও বিহারের কিছু অংশে বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী দিন তিনেকের মধ্যে সেখানে বর্ষার প্রবেশ হতে পারে বলেও জানানো হয়েছে এদিন।

উত্তরবঙ্গ আগামী সাত দিন
রবিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিনের বাকি সময়ে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে বজ্রবিদ্যুতের সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পার।
মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়া দার্জিলিং ও কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গ আগামী সাত দিন
রবিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবারের মতো রবিবারেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
কলকাতার আবহাওয়া
রবিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
তাপমাত্রার পরিবর্তন হবে না
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তন হবে না।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
কলকাতা ২৮.৩ (২৭.৮)
দমদম ২৮ (২৮.৩)
দিঘা ২৭.৫ (২৭.৯)
মেদিনীপুর ২৮.১ (২৮.১)
কৃষ্ণনগর ২৬.৮ (২৭.৪)
বাঁকুড়া ২৬.৩ (২৬.৩)
শ্রীনিকেতন ২৫.৪ (২৬.৮)
বহরমপুর ২৭.২ (২৭.২)
বর্ধমান ২৭ (২৭)
পানাগড় ২৮.৩ (২৯.১)
আসানসোল ২৬.৯ (২৭.৫)
পুরুলিয়া ২৫.১ (২৪.১)
দার্জিলিং ১৭.২ ( ১৬.৫)
কালিম্পং ২১.৫ (২০)
কোচবিহার ২৭.৪ (২৭.৩)
মালদহ ২৭.৪ (২৭.৭)
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
কলকাতা (৩৩.১)
দমদম ( ৩৪.৮)
দিঘা (৩৬.১)
মেদিনীপুর (৩৬)
কৃষ্ণনগর (৩৩.৬)
বাঁকুড়া (৩৭.৩)
শ্রীনিকেতন (৩৬.৪)
বহরমপুর (৩৫)
বর্ধমান (৩৫)
পানাগড় (৩৭.৬)
আসানসোল (৩৭.২)
পুরুলিয়া (৩৭.৩)
দার্জিলিং (২১.২)
কালিম্পং (২৫)
কোচবিহার (৩৪.৬)
মালদহ (৩৪.৮)
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications