Weather Update: কালো মেঘে ঢাকা কোজাগরীর পূর্ণিমার রাত! আরও বৃষ্টি? কী বলছে হাওয়া অফিস?
West Bengal Weather Update: কালো মেঘে ঢাকা কোজাগরীর পূর্ণিমার রাত! দেখা নেই চাঁদের। কোথাও মুষলধারে বৃষ্টি তো কোথাও ঝড়। লক্ষ্মীপুজোর দুপুরেই কলকাতা এবং শহরতলি জুড়ে নামল আঁধার। এরপরেই মুষলধারে বৃষ্টি। দুর্গাপুজোয় বৃষ্টির পূর্বাভাস থাকলেও তেমনটা হয়নি। একেবারে রোদজ্বল আবহাওয়া ছিল।
কিন্তু লক্ষ্মীপুজোয় বড় বদল আবহাওয়ায়। আগামী ২৪ ঘণ্টায় এমন পরিস্থিতি বজায় থাকবে। বৃষ্টি হবে কলকাতা সহ একাধিক জেলায় (West Bengal Weather Update)।

ইতিমধ্যে বাংলা থেকে বিদায় নিয়েছে বর্ষা। এরপরেও এমন বৃষ্টি কেন? হাওয়া অফিসের পূর্বাভাস (West Bengal Weather Update) অনুযায়ী, দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে। আর তা হচ্ছে স্থানীয় ভাবে তৈরি হওয়া বজ্রগর্ভ মেঘের কারণে। একই সঙ্গে একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। আর তা হয়েছে দক্ষিণ ভারতের কাছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলে জানাচ্ছে মৌসম ভবন।
আর এর প্রভাব বাংলাতেও পরোক্ষ ভাবে পড়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের আবহাওয়াতে বড় বদল ঘটেছে। আলিপুর হাওয়া অফিসের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, জলীয় বাষ্প বঙ্গোপসাগরের দিক থেকে স্থলভাগে প্রবেশ করছে। আর এই কারণেই বৃষ্টির একটি পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙের একাধিক জেলায়। আর তা আগামী ২৪ ঘণ্টা বজায় থাকবে বলেই হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে।
আলিপুর হাওয়া অফিসের তরফে পূর্বাভাস অনুযায়ী, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি হবে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। আর এজন্য দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে বৃষ্টি হবে কলকাতাতেও। হাওয়া অফিসের তথ্য অনুসারে, কলকাতার পাশাপাশী হাওড়া ও হুগলি জেলার বেশ কিছু অংশেও বজ্রপাতের সঙ্গেই বৃষ্টি হবে বলে জানানো হয়েছে।
দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও উত্তরবঙ্গে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া অফিস। তবে বিক্ষিপ্ত ভাবে কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলেও জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications