ঝেঁপে বৃষ্টি বাংলা জুড়ে! অগাস্টের মাঝামাঝি সময়ে আবহাওয়ার পূর্বাভাস একনজরে

সপ্তাহান্তের বৃষ্টিতে কার্যত গোটা বাংলা ভিজছে। অন্যান্য বছরে অগাস্টের মাঝ বরাবর সময়ের এই বৃষ্টি উপেক্ষা ররেই বাঙালির পুজোর বাজার চলত। তবে এবছরে সেই সুযোগ খুব কম। করোনার দাপটে লকডাউনের জেরে বৃষ্টি ভিজে পুজোর বাজারের উচ্ছ্বাস আনন্দের স্বাদ বাঙালি ২০২০ সালে নিতে পারছে না। তবুও বাড়িবন্দি সময়ে সপ্তাহান্তের বৃষ্টি কতটা প্রভাব কোন কোন জেলায় ফেলবে দেখে নেওয়া যাক।

বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপট

বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপট

শনিবারের পর রবিবারেও রাজ্যের বহু জায়গায় প্রবল বেগে ঝোড়ো হাওয়ার দাপট দেখা দিচ্ছে। উত্তর ও পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে এই হাওয়ার দাপট দেখা দিচ্ছে। তার সঙ্গে মৌসুমি অক্ষরেখার অবস্থানে প্রবল বৃষ্টি আজ রাজ্যের বিভিন্ন জায়গায় হতে শুরু করেছে।

 কলকাতার তাপমাত্রা আজ

কলকাতার তাপমাত্রা আজ

কলকাতায় সর্বোচ্চ আজ ৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে। তার আশপাশেই থাকবে সারাদিনের তাপমাত্রার চড়াই উতরাই। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি। রোদ , মেঘের লুকোচুরি শেষে বেলার দিকে বৃষ্টির সম্ভবনা রয়ে গিয়েছে।

 বৃষ্টি দক্ষিণে!

বৃষ্টি দক্ষিণে!

শনিবার থেকেই বিক্ষিপ্ত ভাবে বাংলার বহু এলাকায় বৃষ্টিপাত হয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমানের মতো জেলাতে শনিবার যেভাবে বৃষ্টি হয়েছে, রবিবারও তাই হবে।
এছাড়াও ঝাড়গ্রাম , পুরুলিয়া, বাঁকুড়া , হাওড়া , হুগলি, জেলায় প্রবল বৃষ্টিপাত আজ সারাদিনই থাকছে।

 উত্তরের আবহাওয়া

উত্তরের আবহাওয়া

উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি , কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে খবর।

সতর্কতা

সতর্কতা

বঙ্গোপসাগর উত্তর পশ্চিম এলাকায় নিম্নচাপের জেরে মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। এই নিয়ে উপকূলবর্তী এলাকায় সতর্কতাও জারি হয়েছে। উল্লেখ্য, ১৫ অগাস্টে যেভাবে দীঘার মতো উপকূল এলাকায় ভিড় হয়েছে, তার দিকে নজর রেখে, উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+