Weather update: বৃৃষ্টিতেও কাটছে না ভ্যাপসা গরম, আজ কেমন থাকবে আবহাওয়া জেনে নিন

Weather update: বৃৃষ্টিতেও কাটছে না ভ্যাপসা গরম, আজ কেমন থাকবে আবহাওয়া জেনে নিন

আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। কলকাতাও ও সংলগ্ন এলাকা গুলিতে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কিন্তু তার মধ্যেও ভ্যাপসা গরম রয়েই যাচ্ছে। মঙ্গলবার রাতের দিকে শহরে হালকা বৃষ্টি হয়েছে। জেরে একটু হলেই স্বস্তি মিলেছে শহরবাসীর। আজ সকাল থেকে ফের রোদ। তার সঙ্গে রয়েছে দমকা হাওয়া।

কাটছে না ভ্যাপসা গরম

কাটছে না ভ্যাপসা গরম

গত কয়েকদিন ধরে শহরে বৃষ্টি হলেও ভ্যাপসা গরম কিছুতেই কাটছে না। আকাশে মেঘ থাকলেও ভ্যাপসা গরম রয়ে যাচ্ছে। গতকালও কলকাতা ও সংলগ্ন এলাকায় হালকা বৃষ্টি হয়েছে। তার জেরে রাতের দিকে কিছুটা হলেও তাপমাত্রার পতন হয়েছে। কিন্তু সকাল থেকেই ফের ভ্যাপসা গরম। রোদের তেজও রয়েছে। তার সঙ্গে অবশ্য দমকা হাওয়া জারি রয়েছে শহরে। আজ বিকেেল ফের কলকাতা এবং সংলগ্ন এলাকায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস

কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস

গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গের জেলাগুিলতে বিকেল থেকে ঝড় বৃষ্টি চলছে। কোথাও বিকেলে তো কোথাও সন্ধে নামলে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। বুধবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কলকাতা হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে দিনের বেলায় যে ভ্যাপসা গরম রয়েছে তার কোনও হেরফের হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া

উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির হবে বলে সতর্কতা জারি করা হয়েছে। দুই দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যু-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে অসমের বন্যা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। তার প্রভাব পড়তে পারে উত্তরবঙ্গের জেলা গুলিতে এমনই আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

তাপ প্রবাহের সতর্কতা

তাপ প্রবাহের সতর্কতা

এদিকে বৃহস্পতিবার থেকে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে তাপ প্রবাহের সতর্কতা জারি করেছে আইএমডি। উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে গত কয়েকদিন ধরেই চলছে তাপপ্রবাহ। রাজস্থান, গুজরাত, পাঞ্জাব, হরিয়ানায় তাপমাত্রা ৪৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে। দিল্লিতে গতকাল সাময়িক বৃষ্টিতে কিছুটা হলেও স্বস্তি মিলেেছ। কিন্তু তাপ প্রবাহ থেকে এখনও রেহাই মিলছে না। এদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কেরলের দিকে এগোতে শুরু করেছে। কেরলেক একাধিক জেলায় শুরু হয়ে গিয়েছে বৃষ্টি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+