Weather Update: ১০ জেলায় বৃষ্টির পূর্বাভাস! নতুন বছরের শুরুতে কতটা শীতল হবে বাংলা, একনজরে আবহাওয়ার আপডেট

আস্তে আস্তে আবহাওয়া পরিষ্কার হচ্ছে। আবহাওয়া (Weather) দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় কোথাও মেঘলা আকাশ আবার কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। বছরের শুরুতে তাপমাত্রা অনেকই কমে যেতে পারে বলে আবহাওয়া দফতরের পূর্বাভা

আস্তে আস্তে আবহাওয়া পরিষ্কার হচ্ছে। আবহাওয়া (Weather) দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় কোথাও মেঘলা আকাশ আবার কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। বছরের শুরুতে তাপমাত্রা অনেকই কমে যেতে পারে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৩১ ডিসেম্বর শুক্রবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝাকি বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১ জানুয়ারি শনিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২৪ ঘন্টায় হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে নায তবে তার পরের তিনদিনে তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৩১ ডিসেম্বর শুক্রবার সকালের মধ্যে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১ জানুয়ারি শনিবার সকালের মধ্যে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। আগামী ২৪ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে এর পরের তিনদিনে তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন সকালে দেওয়া কলকাতা এবং আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী ২৪ ঘন্টায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। সকালের দিকে কোনও কোনও জায়গায় মাঝারি মানের কুয়াশা থাকতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বুধবারের তুলনায় প্রায় ১ ডিগ্রির মতো কমেছে। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার যা কমে হয়েছে ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ১৫.৩ (১৬.২)
বালুরঘাট ১২ (১৩.২)
বাঁকুড়া ১৬.৪ (১৬.৬)
ব্যারাকপুর ১৫.৬ (১৬.৬)
বহরমপুর ১০.৪ (১২)
বর্ধমান ১৬ (১৬.৮)
ক্যানিং ১৭.৪ (১৬.৪)
কোচবিহার ১৩.১ (১১.৯)
দার্জিলিং ২ (১.৮)
দিঘা ১৬ (১৬.৮)
কলকাতা ১৬.৬ (১৭.৪)
মালদহ ১৫.১ (১৬.৫)
পানাগড় ১৫.১ (১৬.৫)
শিলিগুড়ি ১৩.৬ (১৪.৫)
শ্রীনিকেতন ১৪.৪ (১৬.৪)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+