Weather Update: তুষারপাতের সঙ্গী হতে পারে বৃষ্টিও! বিস্তীর্ণ এলাকায় পারা পতন, একনজরে বাংলার আপডেট

উত্তর কিংবা উত্তর পশ্চিম দিক থেকে শীতল হাওয়া বইছে। নামতে শুরু করেছে তাপমাত্রাও। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিন কলকাতার ন্যূনতম তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হয়নি। আগামী কয়েকদিন পরিস্থিতি একইরকম থাকবে বলে প

উত্তর কিংবা উত্তর পশ্চিম দিক থেকে শীতল হাওয়া বইছে। নামতে শুরু করেছে তাপমাত্রাও। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিন কলকাতার ন্যূনতম তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হয়নি। আগামী কয়েকদিন পরিস্থিতি একইরকম থাকবে বলে পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া (Weather) দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৭ ডিসেম্বর শুক্রবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। আগামী ৩ থেকে ৫ দিনে রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। কিন্তু তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম থাকবে। মঙ্গলবার হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় ন্যূনতম তাপমাত্রা বেড়েছিল। তবে সমতলের সব থেকে কম তাপমাত্রা ছিল বাগডোগরায় ১০.২ ডিগ্রি সেলসিয়াস।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সব জায়গার আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা আগামী ৩ থেকে ৫ দিন সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম থাকতে পারে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মূলত পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ও ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ১৩.৩ (১৩.৩)
বালুরঘাট ১৩.৪ ( ১৩)
বাঁকুড়া ১২.৯ (১৩.৬)
ব্যারাকপুর ১৩.২ ( ১২.৮)
বহরমপুর ১৪.৪ (১৪.৬)
বর্ধমান ১২.৮ ( ১৫)
ক্যানিং ১৩ ( ১৩.৬)
কোচবিহার ১০.১ (১০.৪)
দার্জিলিং ৪.৮ (৫.৩)
দিঘা ১৪.২ (১৪.৫)
কলকাতা ১৪.২ (১৪.২)
মালদহ ১৫.৪ ( ১৫.৪)
পানাগড় ১১.১ (১২.৩)
শিলিগুড়ি ১০.১ ( ১০.২)
শ্রীনিকেতন ১০.৪ (১১.৮)

পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্তের রূপে

পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্তের রূপে

পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্তের রূপে অবস্থান করছে উত্তর পাকিস্তান এবং সংলগ্ন এলাকার ওপরে। নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম হিমালয়ে আঘাত করতে চলেছে ১৫ ডিসেম্বর নাগাদ। এর প্রভাবে আগামী তিনদিন বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে কাশ্মীর-লাদাখ-গিলগিট-বালতিস্তান-মুজফফরাবাদে। বিচ্ছিন্নভাবে ১৬ ডিসেম্বর নাগাদ হাল্কা বৃষ্টি হতে পারে পঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তর প্রদেশে। পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর রাজস্থান, উত্তর প্রদেশ এবং উত্তর মধ্যপ্রদেশে ন্যূনতম তাপমাত্রা ৬ থেকে ১০ ডিগ্রির মধ্যে থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। ১৫ ও ১৬ ডিসেম্বর সকালের দিকে বিচ্ছিন্নভাবে ঘন কুয়াশায় ঢাকা থাকতে চলেছে অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরার বিভিন্ন জায়গা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+