Weather Update: তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি, ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস! একনজরে বাংলার আবহাওয়ার আপডেট

সকাল থেকে দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় আকাশ মেঘলা। পশ্চিমী ঝঞ্ঝার কারণেই এই পরিস্থিতি। এদিন সবকটি জায়গাতেই ন্যূনতম তাপমাত্রা বেড়েছে। বেলা বাড়লেই তাপমাত্রা বৃদ্ধির প্রভাব বোঝা যাবে। এছাড়াও এদিন থেকেই উত্তরে পাহ

সকাল থেকে দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় আকাশ মেঘলা। পশ্চিমী ঝঞ্ঝার কারণেই এই পরিস্থিতি। এদিন সবকটি জায়গাতেই ন্যূনতম তাপমাত্রা বেড়েছে। বেলা বাড়লেই তাপমাত্রা বৃদ্ধির প্রভাব বোঝা যাবে। এছাড়াও এদিন থেকেই উত্তরে পাহাড় এবং পশ্চিমের কয়েকটি জেলায় বৃষ্টি শুরু হওয়ার পূর্বাভাস দিয়েছে, আলিপুর আবহাওয়া (Weather) দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১১ জানুয়ারি মঙ্গলবার সকালের মধ্যে একমাত্রা দার্জিলিং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১২ জানুয়ারি বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার সারা দিনই একই পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে তারপরে সমতল এলাকায় তাপমাত্রা পরিবর্তনের সেরকম কোনও সম্ভাবনা নেই। কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১১ জানুয়ারি মঙ্গলবার সকালের মধ্যে পশ্চিমের কয়েকটি জেলা যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১২ জানুয়ারি বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার সারাদিনই একই পরিস্থিতি থাকতে পারে সবকটি জেলাতেই। পাশাপাশি আগামী ২৪ ঘন্টায় জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি হতে পারে। তারপরের তিনদিন তাপমাত্রা সেরকম কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের মতোই কোনও কোনও জায়গায় কুয়াশা দেখা দিতে পারে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন সকালে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। সকালের দিকে কুয়াশা কিংবা ধোঁয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। রবিবারের থেকে সোমবার ন্যূনতম তাপমাত্রা প্রায় ১ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। রবিবার ন্যূনতম তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি। সোমবার তা বেড়ে হয়েছে ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ১৭.৪ (১৪)
বালুরঘাট ১১.৮
বাঁকুড়া ১৬.১ (১৪.৫)
ব্যারাকপুর ১৫ (১৪.২)
বহরমপুর ১৩.৪ (১১.৬)
বর্ধমান ১৬ ( ১৬.৬)
ক্যানিং ১৫ ( ১৪.৪)
কোচবিহার ১২.৮ ( ৯.৭)
দার্জিলিং ৬ (৬.২)
দিঘা ১৫ ( ১৪.৬)
কলকাতা ১৬.৭ (১৫.৮)
মালদহ ১৬.৯ (১৬)
পানাগড় ১৫.১ (১২.৬)
পুরুলিয়া ১৪.৫ (১২.৫)
শিলিগুড়ি ১১.৭ (১১.২)
শ্রীনিকেতন ১৫.৫ (১২.৮)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+