Weather update: কাল থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় জারি ভারী বৃষ্টির সতর্কতা জেনে নিন

সকাল থেকেই আকাশের মুখ ভার। গতকাল রাত থেকেই ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে শহরে। রাতভর চলেছে বর্ষণ। যদিও হালকা বর্ষণ। তেমন ভারী বৃষ্টি হয়নি এখনও রাজ্যে। তবে আগামীকাল অর্থাৎ বুঝবার থেকে বাড়বে বর্ষার বৃষ্টির দাপট।

কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবার বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। বর্ষা দেরিতে এসেছে এবার দক্ষিণ বঙ্গে। গতকাল থেকে বৃষ্টি শুরু হওয়ায় তাপমাত্রা কিছুটা হলেও নেমেছে।

Weather update

এবার দক্ষিণবঙ্গে বর্ষার দাক্ষিণ্য অনেক দেরিতে এসেছে। উত্তরবঙ্গে বর্ষা ঢুকে পড়েছে জুন মাসের প্রথমেই। কিন্তু তখনও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি চলছে। গরমে একেবারে জেরবার দশা হয়েছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাসিন্দাদের।

অনাবৃষ্টির জেরে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তীব্র জলকষ্ট শুরু হয়েছিল। অধিকাংশ জেলাতেই জলসংকট বাড়ছিল। অবশেষে এলো বর্ষা। তবে প্রথম দিকে তেমন বৃষ্টির দেখা পাওয়া যায়নি। গত সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গের জেলা গুলিতে সক্রিয় হয়ে ওঠে মৌসুমি বায়ু। মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজেছে শহর থেকে জেলা। স্বস্তি পেয়েছেন রাজ্যবাসী। বুধবার থেকে বৃষ্টির দাপট দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে। গতকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। বৃষ্টির জেরে কিছুটা হলেও তাপমাত্রা নেমেছে।

এদিকে উত্তরবঙ্গ অতিবৃষ্টিতে নাজেহাল। উত্তরবঙ্গে ভারী বর্ষণ চলবে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতিভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে দার্জিলিং এবং আলিপুরদুয়ারে। এছাড়া মালদহ এবং দুই দিনাজপুরেও বৃষ্টির দাপট বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এদিকে অতিবর্ষণে বিপর্যস্ত অবস্থা উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলির। তিস্তার জল হু হু করে বাড়ছে। ১০ নম্বর জাতীয় সড়কের একাদিক জায়গায় ধসের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সিকিম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+