Weather Update: নিম্নচাপের জেরে আবহাওয়ায় ভোলবদল! একনজরে আগামী পাঁচদিনের বাংলার জেলাগুলির পূর্বাভাস

Weather Update: শনিবার ও রবিবার উত্তরবঙ্গের দুই থেকে তিনটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হলেও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তা নেই। তবে সোমবার থেকে দক্ষিণবঙ্গের পরিস্থিতির পরিবর্তন হতে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে,নিম্নচাপের কারণে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে আগামী ৪৮ ঘন্টায় আবহাওয়া যথেষ্ট খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। যে কারণে পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। অন্যদিকে একটি ঘূর্ণাবর্ত পূর্ব বিহার এবং সংলগ্ন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের ওপরে অবস্থান করছে।

weather

উত্তরবঙ্গে আগামী সাত দিন
শনিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবারের বাকি সময়ে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে।

রবিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। সোমবার জলপাইগুড়ি ও কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে। শনিবার বাদ দিয়ে উত্তরবঙ্গের জেলাগুলিতে এছাড়া ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের কোনও পূর্বাভাস আপাতত নেই।

দক্ষিণবঙ্গ আগামী সাত দিন
শনিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

এদিনের বাকি সময়ে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। রবিবারও দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়ার কোথাও কোথাও।

সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়ায়। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমানে। আপাতত বুধবার কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে নিম্নচাপের কারণে এই পরিস্থিতির পরিবর্তন যে কোনও সময় হতে পারে।

কলকাতার আবহাওয়া
শনিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৭ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

কলকাতা ২৭.৬ (২৮.৮)
দমদম ২৭.২ (২৭.২)
দিঘা ২৬.৭ (২৭.২)
মেদিনীপুর ২৭.৩ (২৭.৬)
কৃষ্ণনগর ২৭.৮ (২৮.২)
বাঁকুড়া ২৫.৯ (২৫)
শ্রীনিকেতন ২৬.৭ (২৫.৮)
বহরমপুর ২৭.৬ (২৯)
বর্ধমান ২৬ (২৬.৬)
পানাগড় ২৮.৫ (২৮.৭)
আসানসোল ২৬.৯ (২৭.১)
পুরুলিয়া ২৫.১ (২৫.১)
দার্জিলিং ১৭.৮ (১৭.৬)
কালিম্পং ২২.৫ (২৩.৮)
কোচবিহার ২৭.৯ (২৭.৬)
মালদহ ২৮ (২৮.৪)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

কলকাতা (৩২)
দমদম (৩২.৮)
দিঘা (৩৪.৩)
মেদিনীপুর (৩২.৪)
কৃষ্ণনগর (৩৩.২)
বাঁকুড়া (৩৩.৮)
শ্রীনিকেতন (৩৫.১)
বহরমপুর (৩৬.৪)
বর্ধমান (৩৫)
পানাগড় (৩৬.৩)
আসানসোল (৩৫)
পুরুলিয়া (৩৪.৭)
দার্জিলিং (২২.৮)
কালিম্পং (২৭)
কোচবিহার (৩৫.৯)
মালদহ (৩৬.২)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+