সুপার সাইক্লোন ‘আম্ফান’ আছড়ে পড়ার পর এগোবে কোন পথ ধরে, হাওয়া অফিসের পূর্বাভাস একনজরে

কোন পথে এগিয়ে আসছে আম্ফান আর আছড়ে পড়ার পর কোন পথ দিয়েই বা যাবে প্রবল শক্তিশালী এই আম্ফান। হাওয়া অফিস তাঁর সম্ভাব্য গতিপথের পূর্বাভাস দিল।

বিশেষজ্ঞরা বলছেন সুপার সাইক্লোন আম্ফান (কেউ উমপুন বা আমফান-ও বলছেন) ১৯৯৯ সালের ওড়িশার পারাদ্বীপের ঘূর্ণিঝড়ের গোত্রের। ফলে আয়লা ও বুলবুলের থেকে অনেক বেশি শক্তি নিয়ে আছড়ে পড়বে আম্ফান। কোন পথে এগিয়ে আসছে আম্ফান আর আছড়ে পড়ার পর কোন পথ দিয়েই বা যাবে প্রবল শক্তিশালী এই আম্ফান। হাওয়া অফিস তাঁর সম্ভাব্য গতিপথের পূর্বাভাস দিল।

দিঘা থেকে হাতিয়া দ্বীপে আছড়ে পড়বে ঝড়

দিঘা থেকে হাতিয়া দ্বীপে আছড়ে পড়বে ঝড়

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়। তারপর সেই ঘূর্ণিঝড়ই সুপার সাইক্লোনের রূপ নিয়ে উত্তর দিকে ধেয়ে আসছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমবঙ্গের দিঘা ও বাংলাদেশের হাতিয়া দ্বীপের মধ্যে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় আম্ফান। এই ঝড় আছড়ে পড়ার সময় গতিবেগ হতে পারে সর্বোচ্চ ১৮৫ কিলোমিটার।

সুন্দরবনের উপকূল বরাবর ঝড় এগিয়ে যাবে

সুন্দরবনের উপকূল বরাবর ঝড় এগিয়ে যাবে

হাওয়া অফিস জানিয়েছে, দিঘা এক নম্বর পয়েন্ট, দু'নম্বর পয়েন্ট বাংলাদেশের হাতিয়া দ্বীপপুঞ্জ। এর মধ্যে দুই ২৪ পরগনার সুন্দরবনের উপকূল বরাবর ঝড় এগিয়ে যাবে। অর্থাৎ দিঘা থেকে শুরু করে পশ্চিমবঙ্গ উপকূলের পাশ দিয়ে হাতিয়া অভিমুখে যাবে আম্ফান। তারপর বাংলাদেশের মূল ভূখণ্ডে প্রবেশ করবে ঘূর্ণিঝড়টি।

আছড়ে পড়ার পর কত গতিবেগে এগোবে ঝড়

আছড়ে পড়ার পর কত গতিবেগে এগোবে ঝড়

আলিপুর হাওয়া অফিসের উপর মহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, সমুদ্র থেকে স্থলভাগে আছড়ে পড়ার পর আম্ফানের গতিবেগ হবে ১৬৫ কিলোমিটার থেকে ১৭৫ কিলোমিটার। আর সর্বোচ্চ গতিবেগ দাঁড়াবে ১৮৫ কিলোমিটার ঘণ্টায়। দিঘা থেকে সুন্দরবন উপকূল বরাবর হাতিয়া পর্যন্ত এই গতিবেগ থাকবে।

কোথায় কত গতিবেগ হবে আম্ফানের

কোথায় কত গতিবেগ হবে আম্ফানের

তিনি আরও জানান, উপকূল বরাবর ঝড় ধেয়ে যাবে বাংলাদশের দিকে। এই সময় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তিন জেলায় অর্থাৎ দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ঝড়ের গতিবেগ সর্বোচ্চ থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর নদিয়া প্রভৃতি জেলায় সর্বোচ্চ গতিবেগ হবে ১৩০ কিলোমিটার ঘণ্টায়। ১০০ থেকে ১২০ কিমি বেগে ঝড় চলবে এই জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের ভিতরের জেলাগুলিতে ঝড়ের গতি থাকবে ৫০ থেকে ৬০ কিলোমিটার ঘণ্টায়।

১২ থেকে ১৮ ফুট উঁচু জলোচ্ছ্বাস হবে

১২ থেকে ১৮ ফুট উঁচু জলোচ্ছ্বাস হবে

হাওয়া অফিস সতর্ক করে দিয়ে জানিয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে প্রবল জলোচ্ছ্বাস হবে। বুধবার সুপার সাইক্লোন আম্ফান আছড়ে পড়ার দিন পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন উপকূলে ১২ থেকে ১৮ ফুট উঁচু জলোচ্ছ্বাস হবে। জোয়ার হলে সাগরের জল উপচে ভূ-খণ্ডে ঢুকে যেতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+