Weather Update: নিম্নচাপের পূর্বাভাসের মধ্যেই গরম-আর্দ্রতাজনিত অস্বস্তি, কেমন থাকতে চলেছে বাংলার আবহাওয়া
Weather Update: বৃষ্টি কমতেই গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি শুরু হয়ে গিয়েছে। আপাতত উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টি কমই থাকতে চলেছে। এরমধ্যে একমাত্র বুধবার উত্তরবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৫ সেপ্টেম্বর নাগাদ পশ্চিম-মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে।

- উত্তরবঙ্গে আগামী সাত দিন
সোমবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবারের বাকি সময়ে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এ বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। সঙ্গে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুতের পূর্বাভাসও দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে শুধুমাত্র দার্জিলিং জেলায়।
- দক্ষিণবঙ্গ আগামী সাত দিন
সোমবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবারের বাকি সময়ে এবং মঙ্গলবার ও বুধবার আপাতত কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। বজ্রবিদ্যুতেরও কোনও পূর্বাভাস নেই। বৃহস্পতিবার নাগাদ বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়।
- কলকাতার আবহাওয়া
সোমবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৮ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩৩.৩) | ২৫.৭ (২৬.২) |
| বহরমপুর | (৩৪) | ২৭ (২৭.৪) |
| বাঁকুড়া | (৩২.৫) | ২৫.৯ (২৬.৩) |
| বর্ধমান | (৩৪.২) | ২৫ (২৫) |
| কোচবিহার | (৩১.৬) | ১৬.৬ (১৬.৬) |
| দার্জিলিং | (২১.২) | ২৫.৩ (২৪.৬) |
| কালিম্পং | (২৪) | ২১.৫ (২০.৩) |
| দিঘা | (৩৫.৪) | ২৬.১ (২৭.১) |
| কলকাতা | (৩৩) | ২৮.২ (২৭.৮) |
| দমদম | (৩৩.৮) | ২৭.১ (২৭.২) |
| কৃষ্ণনগর | (৩২.৪) | ২৭.৮ (২৭.৬) |
| মালদহ | (৩৩.৫) | ২৮.২ (২৮.৪) |
| মেদিনীপুর | (৩২.৫) | ২৭.২ (২৭.৫) |
| পুরুলিয়া | (৩১.৭) | ২৩.১ (২৪.১) |
| পানাগড় | (৩৩.৭) | ২৭.২ (২৭.৭) |
| শ্রীনিকেতন | (৩৩.২) | ২৪.৬ (২৫.১) |












Click it and Unblock the Notifications