Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Weather Update: অস্বস্তির আবহাওয়ার মধ্যে তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, একনজরে বাংলার আবহাওয়া

Weather Update: বৃহস্পতিবার সকাল থেকে আকাশ মোটামুটি পরিষ্কার। তবে বেলা বৃদ্ধির সঙ্গে বেড়ে অস্বস্তির আবহাওয়া। তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে ১৪ জেলায় বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে।

আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে বাংলাদেশের উত্তর অংশের ওপরে থাকা ঘূর্ণাবর্তটি শক্তি হারিয়েছে। উত্তর-পূর্ব অসম এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্যদিকে উত্তর আন্দামান সাগর এবং সন্নিহিত এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে।

rain

  • উত্তরবঙ্গে আগামী সাত দিন

বৃহস্পতিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবারের বাকি সময়ে কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে সবকটি জেলায় বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত শুক্রবার বা শনিবার কোনও জেলাতেই ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের কোনও পূর্বাভাস নেই।

  • দক্ষিণবঙ্গ আগামী সাত দিন

বৃহস্পতিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই। তবে এদিন ও শুক্রবার বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদে।

  • কলকাতার আবহাওয়া

বৃহস্পতিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৮ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম সর্বোচ্চ তাপমাত্রা(০c) সর্বনিম্ন তাপমাত্রা(০c)
আসানসোল (৩৪.৮) ২৬.৬ (২৬.৭)
বহরমপুর (৩৪.২) ২৬.৬ (২৬.৪)
বাঁকুড়া (৩৪.৪) ২৬.৩ (২৬.৬)
বর্ধমান (৩৫) ২৬ (২৬)
কোচবিহার (৩৩.৮) ২৫.৪ (২৫.৮)
দার্জিলিং (২৩.৪) ১৫.৮ (১৬.৪)
কালিম্পং (২৩) ২১.২ (২২.৩)
দিঘা (৩৫.৩) ২৭.১ (২৭.২)
কলকাতা (৩৩.৫) ২৭.৬ (২৮.৫)
দমদম (৩৫.৮) ২৭ (২৭.৪)
কৃষ্ণনগর (৩৩.৬) ২৭.৮ (২৭.২)
মালদহ (৩৪.৫) ২৫.৬ (২৭)
মেদিনীপুর (৩৪.১) ২৬.৬ (২৭)
পুরুলিয়া (৩২.৩) ২৪.১ (২৩.১)
পানাগড় (৩৬.৬) ২৭.৮ (২৭.৯)
শ্রীনিকেতন (৩৫) ২৫.২ (২৫)
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+