Weather Update: বাংলায় ৫ জেলায় অতিবৃষ্টির সঙ্গে ৫ জেলায় তাপপ্রবাহের সতর্কতা বহাল! সঙ্গে স্বস্তিরও বার্তা
Weather Update: বুধবারও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়া। সঙ্গে পাঁচ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা। তবে এর মধ্যে স্বস্তির বার্তা রয়েছে। শনিবার সবকটি জেলাতেই দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
এদিন অতিবৃষ্টির সতর্কতায় উত্তরবঙ্গের তিন জেলার জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের তিন জেলার জন্য তীব্র তাপপ্রবাহের সতর্কতায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

- উত্তরবঙ্গ আগামী সাত দিন
বুধবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিনের বাকি সময়ে দার্জিলিং ও কালিম্পং-এ ভারী থেকে অতিভারী, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতিপ্রবল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ ও জলপাইগুড়ি জেলায় ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। বৃহস্পতিবারেও এই একই পরিস্থিতি তৈরি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
শুক্রবার, শনিবার ও রবিবার দার্জিলিং ও কালিম্পং-এ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।
- দক্ষিণবঙ্গ আগামী সাত দিন
বুধবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে থেকে শুক্রবার পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনার আবহাওয়া শুকনো থাকতে চলেছে। এছাড়া বাকি জেলাগুলির কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। এরপর শনিবার থেকে মঙ্গলবারের মধ্যে সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে শুক্রবারের মধ্যে হুগলিতে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়া থাকতে পারে। পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদেও এই সময়ের মধ্যে ওই পরিস্থিতি তৈরি হতে পারে।
বুধবার ছাড়াও বৃহস্পতিবার ও শুক্রবার পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের কোথাও কোথাও তাপপ্রবাহ কিংবা তীব্র তাপপ্রবাহ চলতে পারে।
দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় শুক্রবার থেকে আর প্রায় সব জেলায় শনিবার থেকে বর্তমান আবহাওয়া থেকে মুক্তির পূর্বাভাস দেওয়া হয়েছে। প্রায় সবকটি জেলাতেই ঘন্টচায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
- কলকাতার আবহাওয়া
বুধবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। আপাতত গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়া। বিকেল থেকে সন্ধের দিকে বজ্রপাতের সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৬ ও ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
- তাপমাত্রা হ্রাসের পূর্বাভাস
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন দিন সর্বোচ্চ তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও তারপরে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৪০.২) | ২৬.৭ (২৯.৭) |
| বহরমপুর | (৩৫.৪) | ২৭.৪ (২৬.৬) |
| বাঁকুড়া | (৪১.১) | ২৫ |
| বর্ধমান | (৩৯) | ২২ (২৭) |
| কোচবিহার | (৩৩.১) | ২৫.১ (২৫.৫) |
| দার্জিলিং | (২০.৪) | ১৭ (১৭.৪) |
| কালিম্পং | (২৪.৫) | ২১.৮ (২১.৮) |
| দিঘা | (৩৫.৭) | ২৯ (২৯) |
| কলকাতা | (৩৬.৬) | ২৯.৭ (৩০.২) |
| দমদম | ( ৩৭.৪) | ২৯.৪ (২৯.৮) |
| কৃষ্ণনগর | (৩৮) | ২৮.৬ (২৮.৮) |
| মালদহ | (৩৫.৬) | ২৮.৬ (২৮) |
| মেদিনীপুর | (৪০) | ২৬.৬ (২৯.১) |
| পুরুলিয়া | (৪৪.৩) | ২৮.১ (২৭.১) |
| পানাগড় | (৪১) | ২৬.৭ (৩০.২) |
| শ্রীনিকেতন | (৪০.৪) | ২৫.৬ ( ২৭.৯) |
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications