Weather Update: ফের তাপপ্রবাহ, তাপমাত্রা ৪২ ছুঁইছুঁই! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
Weather Update: উত্তরবঙ্গে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস না থাকলেও দক্ষিণবঙ্গ জুড়ে তা রয়েছে। সঙ্গে রয়েছে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি। পশ্চিমের কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তাও জারি করেছে আবহাওয়া দফতর।
এই রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ফের ৪২ ডিগ্রি ছুঁইছুঁই। শনিবার যেসব জায়গার তাপমাত্রা ৪০ কিংবা তার ওপরে ছিল, তার মধ্যে রয়েছে বাঁকুড়া (৪১), কলাইকুন্ডা (৪০.২), পানাগড় (৪১.৩), আসানসোল (৪১.৭), পুরুলিয়া (৪১.৩), সিউড়ি (৪০.২)।

- উত্তরবঙ্গ আগামী সাত দিন
রবিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময় থেকে আগামী শনিবার পর্যন্ত সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিন, রবিবারের বাকি সময়ে সবকটি জেলাতেই ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি আর দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
সোমবার সবকটি জেলাতেই ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়ার সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারের কোনও কোনও জায়গায়।
মঙ্গলবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কোচবিহারে। বুধবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পং-এ। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে সবকটি জেলাতেই।
- দক্ষিণবঙ্গ আগামী সাত দিন
রবিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে থেকে মঙ্গলবার পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও নদিয়ার আবহাওয়া শুকনো থাকতে চলেছে। এছাড়া দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদের কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দফতর সতর্কবার্তায় বলেছে রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে সবকটি জেলাতেই গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়া থাকতে চলেছে। এর মধ্যে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম্ বর্ধমান ও বীরভূমের কোনও কোনও জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। তবে বুধবার থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। ওইদিন তাপপ্রবাহ থাকতে পারে পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে। এছাড়া গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং বীরভূমে।
বুধবার অধিকাংশ জেলাতেই হাল্কা বৃষ্টির পূর্বাভাস থাকলেও বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
- কলকাতার আবহাওয়া
রবিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। আপাতত গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়া। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৮ ও ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
- তাপমাত্রা বাড়বে
আবহাওয়া দফতর জানিয়েছে, দিন পাঁচেকে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪৮ ঘন্টায় ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৪১.৭) | ৩০.১ (২৯.২) |
| বহরমপুর | (৩৬.৬) | ২৮.৬ (২৭.৪) |
| বাঁকুড়া | (৪১) | ২৭.৬ (২৬.৮) |
| বর্ধমান | (৩৯) | ২৭.২ (২৬) |
| কোচবিহার | (৩১.৬) | ২৬.৬ (২৬.১) |
| দার্জিলিং | (২২.৮) | ১৬.৫ (১৫.৪) |
| কালিম্পং | (২৫) | ২১.৫ (২১.৫) |
| দিঘা | (৩৬) | ২৮ (২৭.৪) |
| কলকাতা | (৩৫.৪) | ২৯.৮ (২৯) |
| দমদম | ( ৩৭.৮) | ২৯.৪ (২৮.২) |
| কৃষ্ণনগর | (৩৭.৬) | ২৮ (২৭.৮) |
| মালদহ | (৩৭.৩) | ২৯.১ (২৬.৬) |
| মেদিনীপুর | (৩৯) | (২৭.৫) |
| পুরুলিয়া | (৪১.৩) | ২৫.১ (২৫.১) |
| পানাগড় | (৪১.৩) | ৩০.৫ (২৯) |
| শ্রীনিকেতন | (৩৯.৪) | ২৭.৬ (২৫) |
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications