Weather Update: দমকা হাওয়া-বৃষ্টি কত দিন? বাংলার আবহাওয়ায় বড় পরিবর্তনের পূর্বাভাস হাওয়া অফিসের
Weather Update: শনিবারের বাকি সময়ে অন্তত সাতটি জেলায় সম্ভাব্য দমকা হাওয়া এবং ভারী বৃষ্টির পূর্বাভাসে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম উত্তর প্রদেশ থেকে একটি ঘূর্ণাবর্ত উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গের ওপর দিয়ে দক্ষিণ অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়াও উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে আরওো একটি ঘূর্ণাবর্্ত অবস্থান করছে।
এই পরিস্থিতিতে এখনও প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে বাংলার স্থলভাগের ওপরে আসছে। যে কারণে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পরিস্থিতি। তবে আগামী সপ্তাহের শুরুতেই এই আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস দেওয়া হয়েছে। সেক্ষেত্রে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গ আগামী সাত দিন
শনিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে সবকটি জেলার অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে দমকা হাওয়া থাকতে পারে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে। এই পরিস্থিতি চলতে পারে আগামী শুক্রবার পর্যন্ত।
তবে সোমবার নাগাদ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের বৃষ্টি কংবা দমকা হাওয়া চললেও, নিচের তিন জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় তা হ্রাস পাবে।
দক্ষিণবঙ্গ আগামী সাত দিন
শনিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, এদিনের বাকি সময়ে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে দমকা হাওয়ার বেগ থাকতে পারে কোথায় ঘন্টায় ৩০-৪০ কিমি আবার কোথাও ঘন্টায় ৪০-৫০ কিমি।
উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি এবং দমকা হাওয়ার বেগ ঘন্টায় ৫০-৬০ কিমি হতে পারে। যে কারণে এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।
রবিবারও সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা হাওয়ার বেগ কোথাও ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে এবং কোথাও ৪০-৫০ কিমি বেগে হতে পারে। সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ার কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা।
এরপর মঙ্গলবার থেকে শুক্রবার বেশিরভাগ জেলার আবহাওয়া শুকনো কিংবা হাল্কা বৃষ্টির পূর্বাভাসের কথা বলা হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
কলকাতার আবহাওয়া
শনিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। বিকেল কিংবা রাতের দিকে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৪ ও ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
তাপমাত্রার পরিবর্তনের পূর্বাভাস
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিনে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও পরের দুই দিনে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
কলকাতা ২৬.৪ ( ২১.৯)
দমদম ২৬.৬ (২২)
দিঘা (২১.৯)
মেদিনীপুর ২৬.৪ (২১)
কৃষ্ণনগর ২৬.৪ (২৩.৪)
বাঁকুড়া ২২.৭ (১৯.৭)
শ্রীনিকেতন ২৪ (২০.৬)
বহরমপুর ২৫.২ (২৪)
বর্ধমান ২৪ (২৬.২)
পানাগড় ২৫.৩ ( ২২.৮)
আসানসোল ২৪.১ (২১.৩)
পুরুলিয়া ২০.১ (১৯.১)
দার্জিলিং ১২ ( ১১.৮)
কালিম্পং ১৭.৫ (১৭.৫)
কোচবিহার ২৩.৬ (২২.৫)
মালদহ ২৪.৪ (২২.৭)
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
কলকাতা (৩০.৪)
দমদম (৩২.৬)
দিঘা (৩২.৬)
মেদিনীপুর
কৃষ্ণনগর (৩২.৫)
বাঁকুড়া (৩১.৯)
শ্রীনিকেতন (৩২.৫)
বহরমপুর (৩৫.২)
বর্ধমান (৩২)
পানাগড় (৩৩.৭)
আসানসোল (৩২.৭)
পুরুলিয়া (৩৫.৩)
দার্জিলিং (১৮.৮)
কালিম্পং (২২)
কোচবিহার (৩৩.৭)
মালদহ (৩৪)












Click it and Unblock the Notifications