Weather Update: তাপপ্রবাহের পূর্বাভাস, একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি! ভয়ঙ্কর পূর্বাভাস হাওয়া অফিসের

West Bengal Weather Update: রাতারাতি বদলে গিয়েছে বাংলার আবহাওয়া! তুলনামূলক বেশ গরমের মধ্যেই রঙের উৎসবে (Holi Utsav 2025) মেতে উঠেছেন সাধারণ মানুষ। তবে আজ শনিবার থেকে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের। আবহাওয়াবিদরা বলছেন। আজ শনিবার থেকেই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষ করে দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় এহেন পরিস্থিতি তৈরি হতে পারে বলেও পূর্বাভাসে জানাচ্ছে হাওয়া অফিস।

একই ভাবে কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনাও থাকছে। এক নজরে জেনে নিন বাংলার উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কেমন থাকবে আবহাওয়া (West Bengal Weather Update) ? কোন কোন জেলায় গরম বাড়বে আর কোথায় বৃষ্টি হতে পারে?

West Bengal Weather Update

West Bengal Weather Update: কেমন থাকবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা?

ইতিমধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। ইতিমধ্যে একাধিক জেলার তাপমাত্রা ৩০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে। এর মধ্যেই একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। বিশেষ করে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায় তাপপ্রবাহ হতে পারে। এজন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী সোমবার পর্যন্ত এহেন পরিস্থিতি জারি থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। মোটের উপর আবহাওয়া শুষ্ক থাকবে।

West Bengal Weather Update: গরম বাড়ছে কলকাতাতেও

দক্ষিণবঙ্গের জেলাগুলির সঙ্গেই গরম বাড়ছে কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে। আবহাওয়াবিদরা বলছেন, কলকাতা এবং আশেপাশের এলাকাগুলিতেও তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টীর কোনও পূর্বাভাস নেই। মোটের উপর শুষ্ক থাকবে পরিস্থিতি। ফলে অস্বস্তিকর একটা পরিস্থিতি বজায় থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। তবে আগামী সপ্তাহে হালকা থেকে মাঝারি বৃষতিপাত হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস।

West Bengal Weather Update: উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হলেও স্বস্তি মিলতে পারে উত্তরবঙ্গে। একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বজ্রবিদুত সহ বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। রবিবারও বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পঙে। বাকি দিনগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে উত্তরবঙ্গে, এমনটাই পূর্বাভাসে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+