Weather Update: নিম্নচাপজনিত দুর্যোগ মুক্তি কবে, একনজরে বাংলার উত্তর-দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া
Weather Update: রবিবার সকাল থেকে দুপুরের মধ্যে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় মুষলধারায় বৃষ্টি হয়। আবহাওয়া দফতরের তরফে এদিনের পাশাপাশি সোমবার ও মঙ্গলবারেও দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের উদ্দেশে বলা হয়েছে, তাঁরা যেন ২০ অগাস্ট পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে না যান।
আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন সকালেও দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে নিম্নচাপটি অবস্থান করেছে। যা সোমবারের মধ্যে উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে।

পরবর্তী তিন থেকে চার দিনে ওই নিম্নচাপ পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে ঝাড়খণ্ড-বিহার হয়ে উত্তর প্রদেশ ও সংলগ্ন মধ্যপ্রদেশের দিকে যাবে।
- উত্তরবঙ্গে আগামী সাত দিন
রবিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবারের বাকি সময়ে উত্তরবঙ্গের কোনও জেলাতেই বজ্রবিদ্যুৎ কিংবা ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
সোমবার নাগাদ ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং ও আলিপুরদুয়ারে। সঙ্গে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই। সঙ্গে বজ্রবিদ্যুতের পূর্বাভাসও দেওয়া হয়েছে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও মালদহ জেলায়।
- দক্ষিণবঙ্গ আগামী সাত দিন
রবিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
রবিবারের বাকি সময়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায়। যে কারণে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান ও নদিয়া জেলায়। বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সবকটি জেলাতেই বজ্রবিদ্যুতের পূর্বাভাসও দেওয়া হয়েছে।
সোমবার ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। বাকি সবকটি জেলাতেই দেওয়া হয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস।
মঙ্গলবার ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে। সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়ায়। বুধবার থেকে বৃষ্টি কমতে থাকবে। তবে ওইদিন পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
- কলকাতার আবহাওয়া
রবিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ। কয়েক পশলা মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৬ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩৫.৭) | ২৬.৮ (২৬.৯) |
| বহরমপুর | (৩৫.৪) | ২৬.৬ (২৬) |
| বাঁকুড়া | (৩৪) | ২৫.৫ (২৬.৪) |
| বর্ধমান | (৩৫) | ২৫(২৬) |
| কোচবিহার | (৩৬.৮) | ২৬.১ (২৭.৬) |
| দার্জিলিং | (২৫.৪) | ১৬.৪ (১৬.৫) |
| কালিম্পং | (২৫.৫) | ২১.৬ (২২.৮) |
| দিঘা | (৩৪.৫) | ২৪.৬ (২৬.৩) |
| কলকাতা | (৩৪.২) | ২৯.৮ (২৭.৯) |
| দমদম | (৩৪.৯) | ২৭ (২৬.৩) |
| কৃষ্ণনগর | (৩৪) | ২৫.৮ (২৫.৬) |
| মালদহ | (৩৬) | ২৭.৯ (২৮.৭) |
| মেদিনীপুর | (৩৫.৩) | ২৭.৩ (২৭.৩) |
| পুরুলিয়া | (৩৫.৩) | ২৪.৫ (২৪.১) |
| পানাগড় | (৩৭.১) | ২৬.৩ (২৭.৮) |
| শ্রীনিকেতন | (৩৫.১) | ২৫ (২৪.৬) |












Click it and Unblock the Notifications