West Bengal Weather Update: একদিকে গভীর নিম্নচাপ, অন্যদিকে তুষারপাতের পূর্বাভাস! এ কেমন আবহাওয়া বাংলায়?

West Bengal Weather Update: সামনেই বড়দিন (25th december 2024)! আর তার আগে বঙ্গে ফের একবার উধাও শীত। এদিকে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ ঘনীভূত হচ্ছে। যদিও এই নিম্নচাপের প্রভাব বাংলায় পড়বে না বলেই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। তবে বাংলায় জাঁকিয়ে শীতের ক্ষেত্রে আবারও বাঁধা হয়ে দাঁড়াবে।

ফলে শীতের প্রত্যাবর্তন বাংলায় ব্যহত হবে। একই সঙ্গে ঊর্ধ্বমুখী হবে পারদ। যদিও দার্জিলিংয়ে তুষারপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এ কেমন আবহাওয়া (West Bengal Weather Update) ? জানুন-

West Bengal Weather Update

West Bengal Weather Update: সাগরে গভীর নিম্নচাপ

গত কয়েকদিন আগেই বৃষ্টি হয়েছে বাংলায়। রাতের তাপমাত্রার বেশ কিছুটা বদল হয়। কিন্তু সকাল হতেই ফের একবার বদলে গিয়েছে ছবিটা। আর এর কারণে একদিকে বঙ্গোপসাগরে তৈরি হয় নিম্নচাপ অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা। এই দু'য়ের কারণেই বাংলায় থমকে গিয়েছে শীত। আপাতত আগামী ২৪ দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। যদিও নিম্নচাপের প্রভাব কাটলে ফের একবার শীতের আমেজ পাওয়া যাবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস (West Bengal Weather Update)। তবে বড়দিনে এবার জাঁকিয়ে ঠান্ডার সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস।

West Bengal Weather Update: কেমন থাকবে কলকাতার আবহাওয়া

দক্ষিণবঙ্গে একদিকে কেমন রোদ ঝলমল আবহাওয়া থাকবে, একই থাকবে কলকাতারও পরিস্থিতি (West Bengal Weather Update)। হালকা শীতল এবং মনোরম পরিবেশ থাকবে। আগামী কয়েকদিন এমন অবস্থাই থাকবে। আগামী সপ্তাহ থেকে ফের একবার তাপমাত্রা কমতে পারে পারদ। তবে তা ধীরে ধীরে হবে বলে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। অন্যদিকে জাঁকিয়ে ঠান্ডা না থাকলেও কুয়াশার দাপট থাকবে। কলকাতা এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ইতিমধ্যে সতর্কতা দেওয়া হয়েছে।

West Bengal Weather Update: উলটো ছবি উত্তরে

দক্ষিণবঙ্গের একেবারে উল্টো ছবি উত্তরবঙ্গে। সমস্ত জেলাতেই শীতের আমেজ আছে। একই সঙ্গে দার্জিলিঙে হালকা তুষারপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে হাওইয়া অফিসের তরফে (West Bengal Weather Update)। তুষারপাত হবে দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায়। হাওয়া অফিস জানাচ্ছে, সিকিমে তুষারপাতের প্রভাব পড়বে দার্জিলিং সংলগ্ন এলাকায়। অন্যদিকে কুয়াশার দাপট দেখা যাবে। দুই দিনাজপুর, মালদহ সহ একাধিক জেলায় কুয়াশার দাপট অব্যাহত থাকবে বলে আলিপুর হাওয়া অফিসের তরফে দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+