Weather update:মরশুমের শীতলতম দিন, শহরের তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে

Weather update:মরশুমের শীতলতম দিন, শহরের তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে

হু হু করে নামছে পারদ। কাঁপছে শহর। কলকাতায় আজ মরশুমের শীতলতম দিন। একধাক্কায় তাপমাত্রা নামল ১৫ ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে পিছিয়ে নেই জেলার পারদ পতনও। জেলায় জেলায় পারদ পতন শুরু হয়ে গিয়েছে। বীরভূম- বর্ধমান সহ একািধক জায়গায় তাপমাত্রার পারদ পতন শুরু হয়ে গিয়েছে। আসানসোলের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়ায়ে পৌঁছে গিয়েছে।

 মরশুমের শীতলতম দিন

মরশুমের শীতলতম দিন

আজ মরশুমের শীতলতম দিন কলকাতায়। সকাল থেকেই হিমেল হাওয়া জানান দিচ্ছে পারদ পতনের। সপ্তাহান্তে পারদ পতনে জারি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই শীত জানান দিতে শুরু করেছিল শহরে। আবহাওয়াবিদরা প্রথমে জানিয়েছিলেন ১৫ ডিসেম্বরের আগে জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই শহরে। কিন্তু মাঝে মধ্যে তাপমাত্রার হঠাৎ পতন সেই পূর্বাভাস গুলিয়ে দিয়েছে। শুক্রবার সকাল থেকেই পারদ অনেকটা নেমেছে শহরে। ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে গিয়েছে তাপমাত্রা।

১০ ডিগ্রিতে নামল তাপমাত্রা

১০ ডিগ্রিতে নামল তাপমাত্রা

শুধু কলকাতা নয় জেলার শহরগুলির তাপমাত্রাও কমেছে ব্যপক হারে। পশ্চিম বর্ধমানের আসানসোলের তাপমাত্রা ১০ ডিগ্রিতে নেমে গিয়েছে। হু হু করে বইছে শীতল বাতাস। পশ্চিমাঞ্চলের জেলাগুলির তাপমাত্রা হু হু করে নামতে শুরু করে দিয়েছে। বাঁকুড়ার বিষ্ণুপুরের তাপমাত্রা নেমেছে ১৩ ডিগ্রি সেলসিয়াসে। বাঁকুড়ার তাপমাত্রাও ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গিয়েছে। এমনকী দিঘার তাপমাত্রাও ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করছে। বীরভূমের তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে নদিয়ার তাপমাত্রাও ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে।

 উত্তরবঙ্গে কাঁপিয়ে শীত

উত্তরবঙ্গে কাঁপিয়ে শীত

আর কোনও বাধা নেই তাই উত্তরবঙ্গে কাঁপিয়ে শীত অনুূভূত হতে শুরু করে দিয়েছে। হু হু করে ঢুকছে হিম শীতল
উত্তুরে হাওয়া। দার্জিলিংয়ের তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে। তাপমাত্রার পারদ পতন জারি রয়েছঠে উত্তরবঙ্গের একাধিক জেলায়। মালদহ, কোচবিহার, দুই দিনাজপুর, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে কাঁপিয়ে ঠান্ডা অনুভূত হতে শুরু করে দিয়েছে। জলপাইগুড়ির তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে। কালিম্পংয়ের তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিেয়ছে। পর্যটকরা জমিয়ে শীত উপভোগ করছেন।

মন্দোসের প্রভাব কি পড়বে বঙ্গে

মন্দোসের প্রভাব কি পড়বে বঙ্গে

গোটা দেশে যখন জাঁকিয়ে শীত পড়তে শুরু করেেছ তখন দক্ষিণের রাজ্য তামিলনাড়ু উপকূলে শুরু হয়েছে ঘূর্ণিঝড় মন্দোসের দাপট। বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণিঝড় মন্দোস দাপট দেখাতে শুরু করে দিয়েছে চেন্নাই উপকূলে। তবে শনিবার থেকে সামান্য বাড়বে পারদ এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মন্দোসের দাপটে বাতাসে জলীয় বাষ্প বেড়ে যাওয়ার কারণেই তাপমাত্রা উর্ধ্বমুখী হবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+