Weather Update: নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের সহাবস্থান, বাংলার দুই জেলায় অতিভারী, দশ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

Weather Update: সোমবার দুপুরের পর থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অনেক জায়গায় বৃষ্টির প্রকোপ আপাতত কমেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার বাংলার দুই জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, মঙ্গলবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। সেই তুলনায় দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে।

Weather

  • উত্তরবঙ্গে আগামী সাত দিন

সোমবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবারের বাকি সময়ে কোচবিহার, দক্ষিণ দিনাজপুর ও মালদহে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায়। সঙ্গে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর ও মালদহ জেলায়।

  • দক্ষিণবঙ্গ আগামী সাত দিন

সোমবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

সোমবারের বাকি সময়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, উত্তর ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে। যে কারণে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান ও বীরভূমে জেলায়। এছাড়া সবকটি জেলাতেই বজ্রবিদ্যুতের পূর্বাভাসও দেওয়া হয়েছে।

মঙ্গলবার ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ জেলায়। এছাড়া ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও নদিয়ায়। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়।

  • কলকাতার আবহাওয়া

সোমবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ। কয়েক পশলা মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২৬ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম সর্বোচ্চ তাপমাত্রা(০c) সর্বনিম্ন তাপমাত্রা(০c)
আসানসোল (৩৪.৬) ২৬.৭ (২৬.৮)
বহরমপুর (৩৫) ২৭.২ (২৬.৬)
বাঁকুড়া (৩৩.১) ২৫.৭ (২৫.৫)
বর্ধমান (৩০) ৩০ (২৫)
কোচবিহার (৩৩.৫) ২৭.৬ (২৬.১)
দার্জিলিং (২৩.৪) ১৫.৮ (১৬.৪)
কালিম্পং (২৭) ২২.৫ (২১.৬)
দিঘা (৩৩.২) ২৪.৮ (২৪.৬)
কলকাতা (৩১) ২৬.৫ (২৯.৮)
দমদম (২৯.৪) ২৫.৮ (২৭)
কৃষ্ণনগর (৩০.২) ২৫.৮ (২৫.৮)
মালদহ (৩৪.২) ২৮.৪ (২৭.৯)
মেদিনীপুর (৩২.২) ২৫.৬ (২৭.৩)
পুরুলিয়া (৩২.৩) ২৪.১ (২৪.৫)
পানাগড় (৩৪.৫) ২৭ (২৬.৩)
শ্রীনিকেতন (৩৩) ২৪.৪ (২৫)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+