আবহাওয়ার খবর: সোমবার থেকে ভারী বৃষ্টি, বাংলার বিভিন্ন জেলায় 'বদলে যাওয়া' হাওয়া অফিসের পূর্বাভাস
সকাল থেকে আকাশে চলছে রোদ আর মেঘের খেলা। সঙ্গে রয়েছে বাতাসে অতিরিক্ত আর্দ্রতাজনিত কারণে অস্বস্তি। এই পরিস্থিতি আরও বাড়বে। আবহাওয়া দফতর (weather) জানিয়েছে ৬ সেপ্টেম্বর সোমবার নাগাদ উত্তর এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগর
সকাল থেকে আকাশে চলছে রোদ আর মেঘের খেলা। সঙ্গে রয়েছে বাতাসে অতিরিক্ত আর্দ্রতাজনিত কারণে অস্বস্তি। এই পরিস্থিতি আরও বাড়বে। আবহাওয়া দফতর (weather) জানিয়েছে ৬ সেপ্টেম্বর সোমবার নাগাদ উত্তর এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। যার জেরে সেই সময় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে।

উত্তরবঙ্গের আবহাওয়া
শনিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৬ সেপ্টেম্বর সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সবকটি জেলারই কোনও না কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে সোমবার আলিপুরদুয়ার এবং কোচবিহার এবং মঙ্গলবার নাগাদ উত্তরবঙ্গের সবকটি জেলাতেই দু-একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া আগামী কয়েকদিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৬ সেপ্টেম্বর সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। বজ্রবিদ্যুৎ-সহ দু-একটি জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সোমবার নাগাদ বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দু-একটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। পরের দিন অর্থাৎ মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, নদিয়ায়। উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গেও আগামী কয়েকদিন দিনের তাপমাত্রার পরিবর্তন হওয়ার তেমন কোনও সম্ভাবনা নেই বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

কলকাতায় আংশিক মেঘলা আকাশ
শনিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ অংশত মেঘলা থাকবে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৫ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৫.৪ )
বালুরঘাট (২৬.৪)
বাঁকুড়া (২৫.৭)
ব্যারাকপুর (২৬.৬)
বহরমপুর (২৫.২)
বর্ধমান (২৫)
ক্যানিং (২৭.২)
কোচবিহার (২৪.৬)
দার্জিলিং (১৬)
দিঘা (২৭.৭)
কলকাতা (২৭.৩)
মালদহ (২৬.৯)
পানাগড় (২৬.৭)
পুরুলিয়া (২৪.৫)
শিলিগুড়ি (২৪.৮)
শ্রীনিকেতন (২৭)

মৌসুমী অক্ষরেখা ও নিম্নচাপ
মৌসুমী অক্ষরেখা বিকানের, গোয়ালিয়র, বারানসী, গয়া, মালদা হয়ে মনিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী অক্ষরেখার পশ্চিম দিকের অংশ স্বাভাবিক অবস্থানের দক্ষিণ দিকে অবস্থান করছে। অন্যদিকে পূর্ব দিকের অংশ স্বাভাবিক অবস্থানের উত্তরে সরে দিয়েছে। আগামী ৬ সেপ্টেম্বর সোমবার নাগাদ উত্তর ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। যে কারণে মৌসুমী অক্ষরেখার পূর্ব দিকের অংশেরও অবস্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।












Click it and Unblock the Notifications