অতিভারী বৃষ্টির দাপট রবিবার থেকে বাংলার কোন এলাকায় শুরু হবে! আবহাওয়ার রিপোর্ট একনজরে

বাংলার দক্ষিণাংশ ইতিমধ্যেই জোড়া নিম্নচাপের ফলায় আচ্ছন্ন। গোটা দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে গত কয়েক দিনে প্রবল পরিমাণে বৃষ্টিপাত হয়েছে। এবার নিম্নচাপ দিক পরিবর্তন করতে শুরু করবে বলে খবর। একনজরে দেখে নেওয়া যাক, বাংলায় আগামী কয়েকদিন আবহাওয়ার গতিবিধি কী বলছে?

 নিম্নচাপের দিক পরিবর্তন !

নিম্নচাপের দিক পরিবর্তন !

বাংলাজুড়ে আরও একদফা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে এবার দক্ষিণবঙ্গ নয়, বরং উত্তরবঙ্গের দিকে নিম্নচাপের আশঙ্কা রয়েছে। কলকাতার আকাশ ছেড়ে এবার উত্তরবঙ্গের দিকে নিম্নচাপ এগোচ্ছে বলে খবর। ফলে এবার অতিভারী বৃষ্টি উত্তরবঙ্গের আকাশে দেখা যাবে।

 বাংলার কোন কোন অংশে বৃষ্টিপাত?

বাংলার কোন কোন অংশে বৃষ্টিপাত?

আবহাওয়ার পূর্বাভাস বলছে, উত্তর পশ্চিম দিকে এগিয়ে নিম্নচাপ রবিবার থেকে উত্তরবঙ্গে ভারী বর্ষণের সঞ্চার করবে। ফলে গত দুই সপ্তাহে যেভাবে দক্ষিণবঙ্গ ভিজেছে উত্তরবঙ্গ এবার সেভাবে ভিজতে চলেছে। ফলে পের গরমের সাময়িক অস্বস্তিতে পড়তে পারে দক্ষিণবঙ্গ।

কোথায় কোথায় বৃষ্টি হবে?

কোথায় কোথায় বৃষ্টি হবে?

দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের মতো জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে আগামী কয়েকদিনে। রবিবার থেকে সোমবার পর্যন্ত উত্তরে জেলাগুলি এবার ভারী বৃষ্টিপাত দেখতে চলেছে।

 কলকাতার তাপমাত্রা

কলকাতার তাপমাত্রা

শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছে ঘোরাফেরা করছে। গত কয়েকদিন বৃষ্টির জেরে গরম সেভাবে অনুভূত না হলেও,আসন্ন সময়ে ভ্যাপসা গরমের প্রভাব বাংলার দক্ষিণাংশে থাকতে চলেছে।

শুক্রবার বৃষ্টির সম্ভাবনা!

শুক্রবার বৃষ্টির সম্ভাবনা!

বৃহস্পতিবারের পর শুক্রবারেও রাজ্যের দক্ষিণপ্রান্তে বৃষ্টির প্রবল সম্ভবনা রয়েছে। বেলার দিকে বহু এলাকায় আকাশ মেঘলা হতে পারে। নিম্নচাপ ও মৌসুমি অক্ষরেখার স্থান পরিবর্তনের ফলে বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+