রাজ্যের ১৪ জেলায় বৃষ্টির পূর্বাভাস! ফের কবে নামতে পারে তাপমাত্রা, কোন পূর্বাভাস হাওয়া অফিসের
সকাল থেকে ঝলমলে আকাশ (weather) থাকলেও, বিকেলের দিকে আকাশ কালো করে দু-এক পশলা বৃষ্টি। সঙ্গে ভ্যাপসা গরম। এব্যাপারে ভিলেন হয়ে দেখা দিয়েছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ। এই নিম্নচাপের ফল
সকাল থেকে ঝলমলে আকাশ (weather) থাকলেও, বিকেলের দিকে আকাশ কালো করে দু-এক পশলা বৃষ্টি। সঙ্গে ভ্যাপসা গরম। এব্যাপারে ভিলেন হয়ে দেখা দিয়েছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ। এই নিম্নচাপের ফলেই শীত (winter) অনুভূতিতে বাধা।

নিম্নচাপ এগোচ্ছে বাংলাদেশ উপকূলের দিকে
পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর আন্দামান সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এখন নিম্নচাপে পরিণত হয়েছে। যা এগোচ্ছে মিয়ানমার উপকূল হয়ে, বাংলাদেশের দিকে। আগামী ৪৮ ঘন্টায় তা একইপথে এগোবে। এরই প্রভাবে রাজ্যে তাপমাত্রা কিছুটা বাড়বে। এছাড়াও একটি নিম্নচাপ অক্ষরেখাও রয়েছে। ফলে দু-একদিন সকালের দিকে কিছুটা ঠাণ্ডা অনুভব হলেও, ফের বেড়ে গিয়েছে তাপমাত্রা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী বৃহস্পতিবার কিংবা শুক্রবারের আগে তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা কম। সেই সময় পরিস্থিতি অনুকূল থাকলে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রিতেও নামতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন দুপুরে আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস আনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ রবিবার উত্তরবঙ্গের ছয় জেলা, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের আবহাওয়া শুকনো থাকবে। তবে হাল্কা বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার ও কোচবিহারে। আর সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরের ৫ জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলার আবহাওয়া শুকনো থাকবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়ায় আগামী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ সোমবার বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, মুর্শিদাবাদ, নদিয়ায়। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ৩৩.৬
বালুরঘাট ২৯.৬
বাঁকুড়া ৩৪.৯
ব্যারাকপুর ৩২.৯
বহরমপুর ৩৫.২
বর্ধমান ৩৩
ক্যানিং ৩৩
কোচবিহার ৩২.৭
দার্জিলিং ২৪
দিঘা ৩২.৯
কলকাতা ৩৩.৫
মালদহ ৩৪.৪
পুরুলিয়া ৩২.৩
শিলিগুড়ি ৩৪.৪
শ্রীনিকেতন ৩২.৬












Click it and Unblock the Notifications