সাগরে একের পর এক নিম্নচাপ! উত্তর ও দক্ষিণবঙ্গের জন্য সতর্কবার্তা আবহাওয়া দফতরের
শনিবার সকাল থেকে ঝলমলে আকাশ (weather)। রাজ্যের শহরগুলির সর্বনিম্ন তাপমাত্রা (temperature) ওঠা নামা করছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ভোরের দিকে ঠাণ্ডার আমেজ থাকলেও, বেলা বাড়তেই কিছু গরম অনুভূত হ
শনিবার সকাল থেকে ঝলমলে আকাশ (weather)। রাজ্যের শহরগুলির সর্বনিম্ন তাপমাত্রা (temperature) ওঠা নামা করছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ভোরের দিকে ঠাণ্ডার আমেজ থাকলেও, বেলা বাড়তেই গরম অনুভূত হয়েছে। এদিন উত্তর পূর্ব ও দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তাপমাত্রা উঠছে, নামছে
গত ২৪ ঘন্টায় আন্দামান ও নিকোবরের অধিকাংশ জায়গায় বৃষ্টি হয়েছে। এছাড়া দেশের বাকি জায়গার আবহাওয়া শুকনো ছিল। গত ২৪ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দু-একটি জায়গায় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গেও তাপমাত্রা বেড়েছে।

ঘূর্ণাবর্তের অবস্থান
বৃহস্পতিবারে উত্তর তামিলনাড়ু এবং দক্ষিণ উপকূলীয় অন্ধ্রপ্রদেশের ওপরে থাকা ঘূর্ণাবর্ত বর্তমানে তামিলনাড়ু উপকূল এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে। যা সমুদ্রপৃষ্ঠ থেকে ৪.৫ কিমি ওপর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে অপর একটি ঘূর্ণাবর্ত পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরের ওপরে অবস্থান করছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস আনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ রবিবার উত্তরবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টির কোনও রকমের সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে, আবহাওয়া দফতরের তরফে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই আগামী ৪৮ ঘন্টায় অর্থাৎ রবিবার ও সোমবার আবহাওয়া শুকনো থাকবে। তবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হাল্কা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ২০.৪
বালুরঘাট ২১.৬
বাঁকুড়া ২০.৮
ব্যারাকপুর ২২.৬
বহরমপুর ২৩.৪
বর্ধমান ২২.৪
ক্যানিং ২৪.৮
কোচবিহার ১৭.৬
দার্জিলিং ১৪.২
দিঘা ২২.৫
কলকাতা ২২.৮
মালদহ ২৩
পুরুলিয়া ১৭.৪
শিলিগুড়ি ১৬.৩
শ্রীনিকেতন ১৯.৬
{quiz_408}












Click it and Unblock the Notifications