এক ধাক্কায় পারদ নামল ৩ ডিগ্রিরও বেশি! কনকনে ঠান্ডা কতদিন, উত্তর ও দক্ষিণবঙ্গের জন্য আবহাওয়ার কোন পূর্বাভাস

এক ধাক্কায় পারদ নামল তিন ডিগ্রির বেশি। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার (fog) সঙ্গে রয়েছে উত্তরে হাওয়া

এক ধাক্কায় পারদ নামল তিন ডিগ্রির বেশি। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার (fog) সঙ্গে রয়েছে উত্তরে হাওয়ার দাপট। বুধবার পর্যন্ত এই পরিস্থিতি (winter) বজায় থাকতে পারে বলে আলিপুর আবহাওয়া (weather) দফতরের পূর্বাভাস।

 ফের পশ্চিমী ঝঞ্ঝার দাপট

ফের পশ্চিমী ঝঞ্ঝার দাপট

৩১ জানুয়ারি নাগাদ জম্মু ও কাশ্মীরে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে চলেছে। যার জেরে ১ ফেব্রুয়ারি সোমবার থেকে ৩ ফেব্রুয়ারি বুধবার পর্যন্ত উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলি অর্থাৎ জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। সেখানে প্রবল তুষারপাতের হতে পারে। এছাড়াও পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, এবং পশ্চিম উত্তর প্রদেশে বৃষ্টির পাশাপাশি শৈত্যপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

রবিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৩ থেকে ৪ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। এরপর থেকে আগামী ২ দিন দু থেকে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। এছাড়াও জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে ঘন কুয়াশা দেখা দিতে পারে বলে জানানো হয়েছে। যার জেরে দৃশ্যমানতা ২০০ মিটারের কম হয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া শুকনো থাকবে। আগামী দু থেকে তিন দিনে রাতের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত হ্রাস পেতে পারে। এরপর আগামী দু থেকে তিনদিন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে বলে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ৭.৮ (১০.৩)
বালুরঘাট (১০.৪)
বাঁকুড়া ৮.৬ (১২.৯)
ব্যারাকপুর ৯.১
বহরমপুর ১৩ (১৪.২)
বর্ধমান ৮.৮ (১৩.৬)
ক্যানিং ১২ (১৪)
কোচবিহার ৫.১ (৯.৭)
দার্জিলিং ২.৪ (২)
দিঘা ১২.৬ (১৪.৮)
কলকাতা ১২.১ (১৫.৩)
মালদহ ৮.২ (১০.৭)
পানাগড় ৬.২ (১১.৩)
পুরুলিয়া ৬.৭ (১০.৩)
শিলিগুড়ি ৭.৫ (৯.৪)
শ্রীনিকেতন ৭.২ (১১.২)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+