Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দক্ষিণবঙ্গের নয় জেলায় ধেয়ে আসছে কালবৈশাখী, উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস একনজরে

দক্ষিণবঙ্গের নয় জেলায় ধেয়ে আসছে কালবৈশাখী, উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস একনজরে

পঞ্চম দফার নির্বাচনের রাজ্যের রাজনৈতিক আবহাওয়া তপ্ত থাকলেও, পরিবেশগত আবহাওয়া (weather) অন্যদিকে থেকে একটু আলাদা। রাতের দিকে বৃষ্টি হওয়ায় উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় সকাল থেকে তাপমাত্রা ছিল কিছুটা কম। তুলনামূলকভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা (temperature)কিছু বেশি। এদিন কলকাতারপ সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর-পূর্বে ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তর-পূর্বে ভারী বৃষ্টির পূর্বাভাস

অসম, অরুণাচলপ্রদেশ এবং মেঘালয়ে আগামী তিনদিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়াও নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। পঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তর দেশে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ২০-২২ এপ্রিলের মধ্যে একটি পশ্চিমী ঝঞ্ঝা আঘাত হামতে চলেছে পশ্চিম হিমালয় অঞ্চলে।

 উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

শনিবার সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আগামী ৩-৪ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনো পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে। রাতের বৃষ্টিতে এদিন সকাল থেকে শিলিগুড়ি-সহ বিভিন্ন শহরে তাপমাত্রা অনেকটাই কমে যায়।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

শনিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী ৩-৪ দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ২৩.২
বালুরঘাট ২১.৮
বাঁকুড়া ২২.৯
ব্যারাকপুর ২৭
বহরমপুর ২৩.৪
বর্ধমান ২৫
ক্যানিং ২৬.৬
কোচবিহার ১৮.১
দার্জিলিং ৯.৪
দিঘা ২৬.৫
কলকাতা ২৬.৫
মালদহ ২২
পানাগড় ২৩.৮
পুরুলিয়া ২৪.৫
শিলিগুড়ি ১৭.৭
শ্রীনিকেতন ২২.৮

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+