২৪ ঘন্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস, উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার রিপোর্ট একনজরে
২৪ ঘন্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস, উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার রিপোর্ট একনজরে
সকাল থেকে আকাশ ছিল পরিষ্কার। তবে বেলার দিকটায় আবহাওয়া (weather) ছিল ঘর্মাক্ত। রাজ্যের অধিকাংশ শহরেই সর্বোচ্চ তাপমাত্রা আগের দিনের তুলনায় বেড়েছে। তুলনায় কলকাতার তাপমাত্রা (temperature) ছিল কম। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস।

ভারী বৃষ্টির সতর্কবার্তা
পশ্চিমী হিমালয়ে পশ্চিমী ঝঞ্ঝার কারণে ১২ ও ১৩ মে নাগাদ ভফারী বৃষ্টি হতে পারে। এই দুই রাজ্য ছাড়া পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লিতে শিলাবৃষ্টি হতে পারে। ১৩ মে-র মধ্যে রাজস্থানে ঝুলোর ঝড় হতে পারে। অন্যদিকে উত্তর-পূর্ব ভারতে, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, ত্রিপুরা, মনিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে অতিভারী বৃষ্টি হতে পারে অসম এবং মেঘালয়ে। কেরল ও মাহেতে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া
সোমবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সবকটি জেলারই কোথাও না কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী ৪৮ ঘন্টায় সবকটি জেলাতেই বজ্রবিদ্যুতের সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে। কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। আগামী ৪-৫ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
সোমবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সঙ্গে হাল্কা বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ মঙ্গলবার বিকেল থেকে বুধবারের মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। অন্য জেলাগুলিতে শুধুমাত্র ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ৪-৫ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না, পূর্বাভাসে বলা হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ৩৫.৪ (৩৩.১)
বালুরঘাট ৩২ ( ৩২.৬)
বাঁকুড়া ৩৪.৯ (৩১.৪ )
ব্যারাকপুর ৩৪.১ ( ৩৪.৪ )
বহরমপুর ৩৭.৪ (৩৭.৪)
বর্ধমান ৩৬.৪ (৩৫.৪)
ক্যানিং ৩৪.৪ ( ৩৫ )
কোচবিহার ৩২.১ (৩০.১)
দার্জিলিং ১৬.৯ (১৬.৮)
দিঘা ৩৪ (৩৫.২)
কলকাতা ৩৩.৬ (৩৬)
মালদহ ৩৪.৩ (৩০.৭)
পানাগড় ৩৫.৪ (৩২.১)
পুরুলিয়া ৩৬.৩ (৩৩.৩)
শিলিগুড়ি ৩২.১ (৩০.১)
শ্রীনিকেতন ৩৪.১ (৩১.৪)












Click it and Unblock the Notifications