বাংলাদেশের ওপরে ঘূর্ণাবর্ত! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্ট একনজরে
সকাল থেকে শীতল হাওয়া। কিন্তু কলকাতার তাপমাত্রা (weather) এদিন সকালে নেমেছে খুব সামান্যই। আবহাওয়া দফতর জানিয়েছে, এখনও উত্তুরে হাওয়ার পর সুগম নয়। তবে তাপমাত্রার স্থিতাবস্থা বজায় থাকবে। জেলাগুলির তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে নামবে বলেও জানানে
সকাল থেকে শীতল হাওয়া। কিন্তু কলকাতার তাপমাত্রা (weather) এদিন সকালে নেমেছে খুব সামান্যই। আবহাওয়া দফতর জানিয়েছে, এখনও উত্তুরে হাওয়ার পর সুগম নয়। তবে তাপমাত্রার স্থিতাবস্থা বজায় থাকবে। জেলাগুলির তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে নামবে বলেও জানানো হয়েছে।

নিম্নচাপের প্রভাব পড়বে না বাংলায়
দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপ ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপের রূপ নিয়েছে। যা শ্রীলঙ্কার কাছাকাছি অবস্থান করছে। আগামী সময়ে আরও শক্তি সঞ্চয় করে তা ঘূর্ণিঝড়ের রূপ নেবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। ২ ডিসেম্বর বিকেল নাগাদ তা শ্রীলঙ্কায় আছড়ে পড়তে পারে বলেও জানানো হয়েছে।
অন্যদিকে অপর একটি ঘূর্ণাবর্ত বাংলাদেশের ওপরে অবস্থান করছে বলে জানানো হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
মঙ্গলবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া সাধারণভাবে শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং ও কালিম্পং-এ খুব হাল্কা বৃষ্টি হতে পারে। আগামী ৪ থেকে ৫ দিন রাতের তাপমাত্রা সেরকম কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪৮ গাঙ্গেয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী চার থেকে পাঁচ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্রাকেটে গতকালের তাপতাত্রা
আসানসোল ১৩.৭ ( ১৩.৩)
বালুরঘাট ১৪.২ ( ১৪.৬)
বাঁকুড়া ১৩.৮ ( ১৩.৭)
ব্যারাকপুর ১২.৮ (১২.৫ )
বহরমপুর ১৭.৪ (১৬.৮)
বর্ধমান ১৪.৪ (১৫.৪ )
ক্যানিং ১৪.৬ (১৫ )
কোচবিহার ১১.৭ (১১.১)
দার্জিলিং ৭.৮ (৮.৪ )
দিঘা ১৪.৩ (১৫.৪ ()
কলকাতা ১৫.৪ (১৫.৭)
মালদহ ১৭.৭ (১৭.৩ )
পুরুলিয়া ১২.৪ (১২.৪ )
শিলিগুড়ি ১১.৮ (১১.৪ )
শ্রীনিকেতন ১১.৯ (১১.৮ )












Click it and Unblock the Notifications