আগামী ২৪ ঘন্টায় উত্তর ও দক্ষিণবঙ্গের ৯ জেলায় ভারী বৃষ্টি! জারি হলুদ সতর্কতা
আগামী ২৪ ঘন্টায় উত্তর ও দক্ষিণবঙ্গের ৯ জেলায় ভারী বৃষ্টি! জারি হলুদ সতর্কতা
সকাল থেকে কখনও রোদ, কখনও মেঘলা আকাশ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে কয়েক জেলায় আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস। একইসঙ্গে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে বলেও জানানো হয়েছে।

নিম্নচাপের সঙ্গী ঘূর্ণাবর্ত
একটি সুস্পষ্ট নিম্নচাপ শক্তি হারিয়ে নিম্নতাপে পরিণত হয়ে পশ্চিম রাজস্থান থেকে উত্তর-পূর্ব ভারতের হিমালয় সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এই নিম্নচাপের সঙ্গী রয়েছে ঘূর্ণাবর্ত।

উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় হিমালয় সংলগ্ন ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই পাঁচ জেলার কোনও কোনও জায়গায় অতিভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহ দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গ জুড়েই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং মুর্শিদাবাদ জেলার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ২৭.২
বালুরঘাট ২৮.২
বাঁকুড়া ২৭.১
ব্যারাকপুর ২৮.৫
বহরমপুর ২৭.৬
বর্ধমান ২৬
ক্যানিং ২৮.৬
কোচবিহার ২৫.১
দার্জিলিং ১৭.৪
দিঘা ২৮.৮
কলকাতা ২৯.১
মালদহ ২৮.৬
পুরুলিয়া ২৬
শিলিগুড়ি ২৫.৬
শ্রীনিকেতন ২৭.৫












Click it and Unblock the Notifications