ফের অতিবৃষ্টির পূর্বাভাস! উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জন্য কোন সতর্কবার্তা আবহাওয়ার
সাধারণভাবে আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ দু-একপশলা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ জুড়ে অস্
সাধারণভাবে আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ দু-একপশলা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ জুড়ে অস্বস্তির আবহাওয়া থাকতে পারে বলে জানানো হয়েছে।

উত্তরবঙ্গের ওপর মৌসুমী অক্ষরেখা
উত্তরবঙ্গের ওপর মৌসুমী অক্ষরেখার অবস্থানের কারণে রবিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। হিমালয় সংলগ্ন ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহ দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, রবিবার নাগাদ দক্ষিণবঙ্গ জুড়েই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এছাড়াও বৃহস্পতিবার নাগাদ পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ২৫.৬
বালুরঘাট ২৬.৪
বাঁকুড়া ২৬.২
ব্যারাকপুর ২৭
বর্ধমান ২৬
ক্যানিং ২৭.৪
কোচবিহার ২৭.১
দার্জিলিং ১৫.২
দিঘা ২৭.৯
কলকাতা ২৭.৩
মালদহ ২৭.৩
পুরুলিয়া ২৫
শিলিগুড়ি ২৪.৭
শ্রীনিকেতন ২৬.৬












Click it and Unblock the Notifications