উত্তরবঙ্গের ৫ জেলায় চলবে অতিভারী বৃষ্টি! দক্ষিণবঙ্গের ৬ জেলায় খুব নিচুতে বজ্রপাতের আশঙ্কা
উত্তরবঙ্গের ৫ জেলায় চলবে অতিভারী বৃষ্টি! দক্ষিণবঙ্গের ৬ জেলায় খুব নিচুতে বজ্রপাতের আশঙ্কা
সকাল থেকে দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা। একের পর এক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। সেই মতো কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি চলে বেশ কিছুক্ষণ। অন্যদিকে, আগামী ২-৩ ঘন্টার মধ্যে হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।

ছয় জেলায় বজ্রপাতের আশঙ্কা
আবহাওয়া দফতরের তরফ থেকে সতর্কবার্তায় বলা হয়েছে খুব নিচুতে বজ্রপাতের আশঙ্কা রয়েছে বাঁকুড়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মালদহ জেলায়। সঙ্গে মাঝাড়ি বৃষ্টিপাতের পূর্বাভাসও দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে অনেক জায়গাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পরের ২৪ ঘন্টায় আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবারেও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসনসোল ২৫.৫
বালুরঘাট ২৮.২
বাঁকুড়া ২৫.৫
ব্যারাকপুর ২৪
বহরমপুর ২৬.২
বর্ধমান ২৫.২
ক্যানিং ২৫
কোচবিহার ২৪.১
দার্জিলিং ১৫.২
ডায়মন্ডহারবার ২৬.২
দিঘা ২৬.৭
কলকাতা ২৪.৬
মালদহ ২৫.২
পুরুলিয়া ২৬.১
শিলিগুড়ি ২৮.১
শ্রীনিকেতন ২৫












Click it and Unblock the Notifications