উত্তরবঙ্গের সঙ্গে দুর্যোগ দক্ষিণবঙ্গেও, এখনও জারি অরেঞ্জ ওয়ার্নিং! কবে কমবে বৃষ্টি, জেনে নিন

উত্তরবঙ্গের সঙ্গে দুর্যোগ দক্ষিণবঙ্গেও, এখনও জারি অরেঞ্জ ওয়ার্নিং! কবে কমবে বৃষ্টি, যা বলছে আবহাওয়া

বুধবার সকাল থেকে দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় মাঝে মধ্যেই একটানা বৃষ্টি হয়েছে। তবে দুপুরের পর থেকে আকাশ পরিষ্কার। তবে উত্তরবঙ্গে কোথাও অল্প, কোথাও জোরে একটানা বৃষ্টি চলছে। তবে বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা কমলেও, দক্ষিণবঙ্গে অস্বস্তির আবহাওয়া রয়েছে।

 পূর্বাভাস

পূর্বাভাস

আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ২৩ থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার ভারী থেকে অতিভারী, কিংবা কোনও কোনও জায়গায় অতিবৃষ্টি হতে পারে, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে কালিম্পং এবং কোচবিহারে। ভারী বৃষ্টি হতে পারে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।

বৃহস্পতিবার এবং শুক্রবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে, দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং কালিম্পং জেলায়। ভারী বৃষ্টি হতে পারে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কোনও কোনও জায়গায়।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহ দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার দক্ষিণবঙ্গের কোথাও কোথাও ভারী বৃষ্টি হলেও, বৃহস্পতিবার সেরকমটি হওয়ার কোনও সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ২৫.৬
বালুরঘাট ২৫.৬
বাঁকুড়া ২৬.৪
ব্যারাকপুর ২৫.৮
বর্ধমান ২৪.৮
ক্যানিং ২৬
কোচবিহার ২৪.১
দার্জিলিং ১৪.৮
দিঘা ২৭.৩
কলকাতা ২৫.২
মালদহ ২৬.১
পুরুলিয়া ২৫.৪
শিলিগুড়ি ২৪.২
শ্রীনিকেতন ২৬.৬

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+