নিম্নচাপ থেকে অতিবৃষ্টির আশঙ্কা! সমুদ্রে যেতে মানা মৎস্যজীবীদের
নিম্নচাপ থেকে অতিবৃষ্টির আশঙ্কা! সমুদ্রে যেতে মানা মৎস্যজীবীদের
মঙ্গলবারের মতো বুধবারেও পরবর্তী ২৪ ঘন্টার জন্য উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন ৫ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্রবার নিম্নচাপ তৈরির সম্ভাবনা তৈরি হওয়ায় বুধবার থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ঝোড়ো হাওয়ার কারণে সমুদ্র উত্তাল হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত
আবহাওয়াবিদদের অনুমান উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হচ্ছে। যা থেকে শুক্রবার নিম্নচাপ তৈরির সম্ভাবনা। যা হলে বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত বাড়তে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া
আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ির অনেক জায়গাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি তিন জেলায় অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত পরবর্তী ৭২ ঘন্টা উত্তরবঙ্গ জুড়ে কোথাও ভারী থেকে অতিভারী ও কোথাও ভারী বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। আগামী ২ দিন রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ ও নদিয়ায়। বাকি জেলাগুলিতে মাঝ্ মধ্যে বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। তবে দক্ষিণবঙ্গের জন্যও আগামী ২ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসনসোল ৩৪.৭
বালুরঘাট ৩০.৪
বাঁকুড়া ৩২.৮
ব্যারাকপুর ৩২.৮
বহরমপুর ৩৬.৪
বর্ধমান ৩৫
ক্যানিং ৩২.৪
কোচবিহার ২৯.৩
দার্জিলিং ২০.৬
ডায়মন্ডহারবার ৩২
দিঘা ৩২.২
কলকাতা ৩৩.১
মালদহ ৩৪.১
পুরুলিয়া ৩৩.৩
শিলিগুড়ি ৩০.৮
শ্রীনিকেতন ৩৩.৯












Click it and Unblock the Notifications