২৪ ঘন্টায় ঘূর্ণিঝড় আম্ফান পরিবর্তিত হবে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে! কোন জেলায় কেমন বৃষ্টির সম্ভাবনা

স্থলভাগের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আম্ফান। যার জেরে ঘন্টায় ৫৫ থেকে ৬৫ কিমি বেগে হাওড়া বয়ে যেতে পারে। ঘূর্ণিঝড়ের বেগ হতে পারে ঘন্টায় ৭৫ কিমি। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।

স্থলভাগের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আম্ফান। যার জেরে ঘন্টায় ৫৫ থেকে ৬৫ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে। ঘূর্ণিঝড়ের বেগ হতে পারে প্রতি ঘন্টায় ৭৫ কিমি। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। শনিবার বিকেল থেকেই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের চেহারা বদলাতে শুরু করবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিবর্তন

গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিবর্তন

প্রথমে গভীর থেকে অতি গভীর নিম্নচাপ, এরপর তা পরিবর্তিত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ। ফলে সেই ঝড়ের বেগ হতে পারে ঘন্টায় ৯৫ কিমি। দুপুর বারোটা নাগাদ যা ঘূর্ণিঝড়ে পরিবর্তিত হবে। এবং পরবর্তী ২৪ ঘন্টায় অতিপ্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেবে।

ঘূর্ণিঝড়ের অবস্থান

ঘূর্ণিঝড়ের অবস্থান

ওড়িশার পারাদ্বীপ থেকে ১১০০ কিমি দক্ষিণে ঘূর্ণিঝড় অবস্থান করছে। যা দীঘা থেকে ১২৫০ কিমি দক্ষিণে এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ১৩৩০ কিমি দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী , উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী তিনদিন বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি ঝড়-বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে হতে পারে ঘূর্ণিঝড়। আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের জন্য আগামী ৩ দিনের সতর্কবার্তায় বলা হয়েছে, বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড় বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। আপাতত ২-৩ দিন রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ২৫.৭
বাঁকুড়া ২৫.৯
ব্যারাকপুর ২৭.৮
বর্ধমান ২৭
ক্যানিং ২৮
কোচবিহার ২১.৭
দার্জিলিং ১৪.২
ডায়মন্ডহারবার ২৮.৫
দিঘা ২৭.২
কলকাতা ২৮.২
মালদহ ২৭
শিলিগুড়ি ২৩.৫
শ্রীনিকেতন ২৫.৪

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+