প্রবল প্রাকৃতিক দুর্যোগ উত্তরবঙ্গে! দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস
প্রবল প্রাকৃতিক দুর্যোগ উত্তরবঙ্গে! দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যু-সহ বৃষ্টির পূর্বাভাস
আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের বাকি ৩ জেলাতেও হবে ভারী বৃষ্টি। অন্যদিকে দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ কোনও কোনও জায়গায় এক-দু পশলা বৃষ্টি হতে পারে। পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

মৌসুমী অক্ষরেখার অবস্থান এখনও হিমালয়ের পাদদেশে
মৌসুমী অক্ষরেখা এখনও হিমালয়ের পাদদেশের কাছে অবস্থান করছে। এছাড়াও অপর উত্তর দক্ষিণ অক্ষরেখাটি উত্তর প্রদেশ থেকে ছত্তিশগড় পর্যন্ত অবস্থান করছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। এছাড়াও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদেহ বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পরের ২৪ ঘন্টাতেও হিমালয়ের পাদদেশের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আগামী ৭২ ঘন্টায় দক্ষিণবঙ্গের বেশির ভাগ জায়গাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস সেই।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসনসোল ২৫.৫
বাঁকুড়া ২৬.৩
ব্যারাকপুর ২৬.৫
বর্ধমান ২৪.৮
ক্যানিং ২৫.৬
কোচবিহার ২৫.৪
দার্জিলিং ১৬.৪
ডায়মন্ডহারবার ২৭.৪
দিঘা ২৮.৫
কলকাতা ২৬.৩
মালদহ ২৬.৮
পুরুলিয়া ২৫
শিলিগুড়ি ২৪.৬
শ্রীনিকেতন ২৫.৬












Click it and Unblock the Notifications