দক্ষিণবঙ্গের ৮ জেলায় কালবৈশাখী, সতর্কতা জারি আবহাওয়া দফতরের

দক্ষিণবঙ্গের ৮ জেলায় কালবৈশাখী, সতর্কতা জারি আবহাওয়া দফতরের

আগামী ২ দিন দক্ষিণবঙ্গে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা। একইসঙ্গে কালবৈশাখীর সতর্কবার্তাও দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। দক্ষিণবঙ্গের ৮ জেলার জন্য বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রবিবার ও সোমবার উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে বলে জানানো হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস

আবহাওয়া দফতরের পূর্বাভাস

উত্তরপ্রদেশ সংলগ্ন বিহার এবং বাংলাদেশের ওপর জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এছাড়াও প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে। যার প্রভাবে এই ঝড়-বৃষ্টির সম্ভাবনা। সকালের দিকে আকাশ পরিষ্কার থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়া মেঘলা। আবহাওয়া দফতরের পূর্বাভাস শুক্রবার ও শনিবার ঝড়, বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী , উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহবৃষ্টি হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে উত্তরবঙ্গের সব জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে শুক্রবার ও শনিবারের পর সোমবারের জন্য। বলা হয়েছে, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না।
এদিন দুপুরে দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, মালদহ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে ঝড় বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির হবে। সতর্কবার্তায় বলা হয়েছে, সঙ্গে ঝড় হতে পারে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে। ঝড়ের বেগ কোনও কোনও জায়গায় ঘন্টায় ৫০ থেকে ৬০ কিমিও হয়ে যেতে পারে। ১১ মে সোমবার পর্যন্ত এইধরনের আবহাওয়া জারি থাকতে পারে। আপাতত ২-৩ দিন রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না।

এদিন দুপুরে দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমানে ঝড় বৃষ্টি হতে পারে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ৩৪.৬
বালুরঘাট ৩০.৮
বাঁকুড়া ৩৪
ব্যারাকপুর ৩২.১
বর্ধমান ৩৩
ক্যানিং ৩৩.৪
কোচবিহার ৩০.৫
দার্জিলিং ১৮
ডায়মন্ডহারবার ৩২.২
দিঘা ৩২
কলকাতা ৩২.১
মালদহ ৩১.৪
শিলিগুড়ি ৩০.৭
শ্রীনিকেতন ৩৩

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+